Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি প্রসঙ্গে ম্যাকঁকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর, ‘বাস্তববিচ্ছিন্ন বিভ্রম’ বলে কটাক্ষ

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি প্রসঙ্গে ম্যাকঁকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর, ‘বাস্তববিচ্ছিন্ন বিভ্রম’ বলে কটাক্ষ

Online Desk এপ্রিল 14, 2025
Israel_France

ওঙ্কার ডেস্ক: ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকঁর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার এক কঠোর বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ভাবনা বাস্তববিচ্ছিন্ন বিভ্রম ছাড়া কিছুই নয়। প্রেসিডেন্ট ম্যাকঁ এই ধারণা প্রচার করে গুরুতর ভুল করছেন।”

সম্প্রতি ফ্রান্স ৫ টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকঁ বলেন, আগামী জুনে জাতিসংঘের নিউ ইয়র্ক সম্মেলনে ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে পদক্ষেপ নিতে পারে। তাঁর মতে, এই স্বীকৃতি বৃহত্তর এক আঞ্চলিক শান্তি প্রক্রিয়ার সূচনা ঘটাবে। এর মাধ্যমে আরব দেশগুলোও ইসরায়েলকে স্বীকৃতি দিতে আগ্রহী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই মন্তব্যের পাল্টা জবাবে নেতানিয়াহু বলেন, “আমরা আমাদের অস্তিত্ব নিয়ে ঝুঁকি নিতে পারি না। ৭ অক্টোবর হামাস পরিচালিত বর্বর হামলার পরেও যাঁরা মৌন থেকেছেন, তাঁদের মুখে নীতির কথা শোভা পায় না।” তিনি আরও বলেন, “যাঁরা কর্সিকা, নিউ ক্যালেডোনিয়া কিংবা ফরাসি গায়ানার মতো ভূখণ্ডকে স্বাধীনতা দিতে নারাজ, তাঁদের মুখে ফিলিস্তিন রাষ্ট্রের কথা শুনে বিস্ময় জাগে। এসব ভূখণ্ড ফ্রান্সের জন্য হুমকি নয়, অথচ আমাদের ক্ষেত্রে বিপদের ঝুঁকি রয়েছে।”

নেতানিয়াহুর পুত্র ইয়ায়ার নেতানিয়াহু সামাজিক মাধ্যমে ফ্রান্সের প্রতি ক্ষোভ উগরে দেন। এক্স-এ (সাবেক টুইটার) তিনি লেখেন, “Screw you!” সেই সঙ্গে কর্সিকা ও ফরাসি পলিনেশিয়ার স্বাধীনতার দাবি তোলেন। যদিও ‘French Guiana’-র পরিবর্তে তিনি ভুলবশত লেখেন ‘French Guinea’।

ইয়ায়ার ফ্রান্সের বিরুদ্ধে “পশ্চিম আফ্রিকায় নতুন ঔপনিবেশিকতা” বজায় রাখার অভিযোগ তোলেন, যা প্রাক্তন ফরাসি উপনিবেশগুলির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ।

Post Views: 117

Continue Reading

Previous: সব দোষীদের শাস্তি হবেই, মুর্শিদাবাদের অশান্তি নিয়ে আশ্বাস রাজ্য পুলিশের
Next: ট্রাম্পকে খুনের জন্য অর্থ চাই, তাই বাবা-মাকে খুন ! গ্রেফতার মার্কিন কিশোর

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.