Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মহাকাশে বাড়তি দিন থাকার জন্য সুনীতাদের কি বেশি পারিশ্রমিক দেওয়া হবে? জবাব দিলেন ট্রাম্প

মহাকাশে বাড়তি দিন থাকার জন্য সুনীতাদের কি বেশি পারিশ্রমিক দেওয়া হবে? জবাব দিলেন ট্রাম্প

Online Desk মার্চ 22, 2025
sunita-trump.jpg

ওঙ্কার ডেস্ক: আট দিনের জন্য মহাকাশে গিয়ে আটকে পড়েছিলেন নয় মাসের বেশি সময়। আর এই অতিরিক্ত দিন থাকার জন্য সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে কি বাড়তি পারিশ্রমিক দেওয়া হবে? এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সেই প্রশ্নের জবাবও দিয়েছেন দুবারের মার্কিন প্রেসিডেন্ট।
এ বিষয়ে কী বলেছেন ট্রাম্প? সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাকে এ বিষয়ে কেউই কিছু জানাননি। যদি ওঁদেরকে অতিরিক্ত পারিশ্রমিক দিতেই হয়, তা হলে আমি আমার নিজের পকেট থেকে সেই পারিশ্রমিক দেব।’ উল্লেখ্য, বুধবার ভোরে সুনীতাদের নিয়ে পৃথিবীতে অবতরণ করেছে ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্স-এর ড্রাগনযান।
সুনীতাদের পৃথিবীতে ফিরিয়ে আনার পরই প্রতিক্রিয়া জানিয়েছিল হোয়াইট হাউস। সেই প্রতিক্রিয়ায় বলা হয়েছিল, ‘প্রেসিডেন্ট কথা দিয়েছিলেন সুনীতা উইলিয়ামসদের ফিরিয়ে আনবেন। সেই প্রতিশ্রুতি রেখেছেন।’ নভশ্চরদের ফিরিয়ে আনার জন্য নিজেই নিজের ঢাক পিটিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আগে নিজের প্রশংসা করলেও এদিন তাঁর ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্ককেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘যদি আমাদের কাছে ইলন মাস্কের মতো কোনও ব্যক্তি না থাকতেন, তা হলে মহাকাশচারীদের আরও অনেক দিন আটকে থাকতে হত। কে আনতে যেত ওঁদের? ৯-১০ মাস পর থেকে স্বাস্থ্যের অবনতি হতে শুরু করত। এক বার ভাবুন, যদি আমাদের হাতে সেই সময়টুকুও না থাকত? ওঁদের ফিরিয়ে আনার জন্য ইলন অনেক করেছেন।’

Post Views: 82

Continue Reading

Previous: আসন পুনর্বিন্যাস ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে স্ট্যালিনের ডাকে সাড়া বিজয়ন, রেড্ডি, শিবকুমারের, গরহাজির তৃণমূল
Next: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বাংলাদেশে অব্যাহত আন্দোলন

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.