Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইসলামাবাদ দখলের ডাক তালিবানের, অভিযানে ১৫ হাজার সেনা

ইসলামাবাদ দখলের ডাক তালিবানের, অভিযানে ১৫ হাজার সেনা

Online Desk ডিসেম্বর 27, 2024
taliban-final.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শুরু হয়েছে নতুন করে উত্তেজনা। গত ২৪ ডিসেম্বরের রাতে আফগানিস্তানের পাকতুনিয়া প্রদেশের ৭টি গ্রামে হামলা চালায় পাক বিমান বাহিনী। জঙ্গি দমনের নামে এই বিমান হামলা চালায় পাকিস্তান। সেই হামলায় কম করে ৪৬ জন আফগান নাগরিক নিহত হন। এই ঘটনাত পর পাল্টা পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে তালিবান প্রশাসন। খবর অনুযায়ী, ইসলামাবাদ দখল করতে ১৫ হাজার সেনা ইতিমধ্যে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর আগে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে আফগানিস্তানের তালিবান প্রশাসন জানিয়েছে, ‘ওয়াজিরিস্তানের শরণার্থী শিবিরে নিরাপরাধ মানুষের উপর হামলা চালিয়ে সাধারণ মানুষদের খুন করেছে পাকিস্তান। এর ফল ওদের ভোগ করতে হবে। নিজেদের সার্বভৌমত্বের উপর আঘাতের শিগগিরি জবাব দেব আমরা’।
কিন্তু আফগানিস্তানের উপর কেন বিমান হামলা চালাল পাকিস্তান? ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ডে তেহেরিক-ই-তালিবান পাকিস্তানের জঙ্গিদের আশ্রয় দেওয়া হয়েছে। বিগত কয়েক মাস ধরে পাকিস্তানের উপর হামলা বাড়িয়েছে এই জঙ্গি গোষ্ঠী। পাকিস্তানের দাবি, তাদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিতে বিমান হামলা করা হয়েছে। অন্যদিকে তেহেরিক-ই-তালিবান পাকিস্তানের জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে আফগান তালিবানরা।

Post Views: 78

Continue Reading

Previous: যৌতুক হিসেবে পালঙ্ক দিতে না পারায় বিয়ের এক মাসের মাথায় স্ত্রীকে খুন
Next: ব্রহ্মপুত্রের উপর নদীবাঁধ তৈরি কেন্দ্র করে চিনের সঙ্গে ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.