ওঙ্কার ডেস্ক : পাকিস্তানের বালোচিস্তানে মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশে ঘটে গিয়েছে জোড়া সন্ত্রাসী হামলা। সকালে সেনা শিবিরে হামলার পর রাতেই ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠে কোয়েটা। এদিন শোকসভায় আত্মঘতী বিস্ফোত্নে প্রাণ হারিয়েছেন ১৮ জন আহত ৩০ জনেরও বেশি।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বালোচিস্তান ন্যাশনাল পার্টির প্রাক্তন মুখ্যমন্ত্রী সরদার আতাউল্লা মেঙ্গালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোয়েটার একটি স্টেডিয়ামে রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন আতাউল্লার পুত্র-সহ একাধিক রাজনৈতিক নেতা। সভা শেষে ভিড় যখন বেরোচ্ছিল, ঠিক সেই সময় স্টেডিয়ামের পার্কিং লটে ঘটে ভয়ংকর আত্মঘাতী বিস্ফোরণ। তাতেই মৃত্যু হয় অন্তত ১৮ জনের। আহত হয়েছেন প্রায় ৩০ জন, যাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত করেছে যে এটি আত্মঘাতী হামলা। তবে এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখযোগ্য, বালোচিস্তানে গত কয়েক দশক ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। পাকিস্তান থেকে আলাদা হওয়ার দাবিতে গত এক বছরে সশস্ত্র আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। পাল্টা কঠোর অবস্থান নিয়েছে পাক সেনাও। এ বছর জানুয়ারি থেকেই প্রায় ৪৫০ জন নিহত হয়েছেন বালোচিস্তানে, যাঁদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। পাশাপাশি, আত্মঘাতী বিস্ফোরণ, ট্রেন হাইজ্যাক, অপহরণ সব মিলিয়ে অশান্তির আঁচ ক্রমশ বাড়ছে।
এখনও পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায়ভার নেইনি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মঙ্গলবারের হামলা প্রদেশের অস্থির পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
