ওঙ্কার ডেস্কঃ বাংলাদেশ ‘বাংলাদ্বেষে’ পরিণত হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তাল পদ্মাপাড়। বৃহস্পতিবার রাতে মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়। শুক্রবার সকালেও ঢাকা, খুলনা, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পরিস্থিতি শান্ত হয়নি।
সকাল থেকে শাহবাগ-সহ ঢাকার বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গুলশানে বিভিন্ন দূতাবাসের আশপাশেও পরিস্থিতি বেশ উত্তপ্ত। অশান্তি সামাল দিতে শহরে বহু পুলিশ মোতায়েন করা হয়েছে। নেমেছে র্যােফ। নিরাপত্তার চাঁদরে মোড়া হল ঢাকা সহ ৪ শহর।
শুক্রবার সকালে শাহবাগে মোড়ের পরিস্থিতি উত্তপ্ত হয়। মিছিল, স্লোগান ব্যারিকেড। স্লোগান ওঠে, হাদি হত্যার বিচার চাই। বিক্ষোভকারীদের বেশির ভাগই জানান, তাঁরা কোনও রাজনৈতিক দলের সদস্য নন। সকাল ১০ টার পর শাহবাগ চত্বর এ জড়ো হন অসংখ্য বিক্ষোভকারী। পরিস্থিতি নাগালের বাইরে যেন না যায়, তা নিয়ে সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা।
