Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফরিদাবাদে হোটেলে মহিলা শুটারকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার মহিলার বন্ধু সহ ৩

ফরিদাবাদে হোটেলে মহিলা শুটারকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার মহিলার বন্ধু সহ ৩

Online Desk ডিসেম্বর 19, 2025
chobi.jpg

ওঙ্কার ডেস্কঃ ফরিদাবাদের হোটেলে মহিলা শুটারকে ধর্ষণের অভিযোগ। ২৩ বছর বয়সি এক মহিলা শুটারকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার এক মহিলা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা শুটারের অভিযোগের ভিত্তিতে সরাইখাজা থানায় মামলা দায়ের করা হয়। এরপর অভিযুক্ত সতেন্দ্র, গৌরব এবং শুটারের এক বান্ধবীকে হোটেল চত্বর থেকেই গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই মহিলা শুটার মঙ্গলবার একটি প্রতিযোগিতায় অংশ নিতে তাঁর বান্ধবীর সঙ্গে ফরিদাবাদে আসেন। প্রতিযোগিতা শেষ হওয়ার পর বুধবার সন্ধ্যায় তাঁর বান্ধবী ফরিদাবাদের বাসিন্দা পরিচিত গৌরবকে ফোন করে মেট্রো স্টেশনে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। গৌরব তাঁর বন্ধু সতেন্দ্রকে সঙ্গে নিয়ে সেখানে আসেন। এরপর চারজন মিলে সিদ্ধান্ত নেন যে তারা ওই রাত ফরিদাবাদেই থাকবেন এবং পরদিন ফিরে যাবেন। সেই অনুযায়ী তারা একটি হোটেলে দুটি ঘর বুক করেন। একসঙ্গে তারা পার্টিও করেন।
নির্যাতিতার অভিযোগ, রাত প্রায় ৯টার সময় নির্যাতিতার বান্ধবী গৌরবের সঙ্গে কিছু জিনিস আনতে নিচে গেলে ঘরে থাকা সতেন্দ্র ওই শুটারকে ধর্ষণ করে। পরে বান্ধবী ফিরে এলে তিনি ঘটনাটি জানান এবং অন্য এক পরিচিত ব্যক্তিকেও বিষয়টি জানান। এরপর অভিযুক্তদের ঘরে আটকে রেখে তিনি পুলিশের দ্বারস্থ হন।
খবর পেয়ে পুলিশ দল হোটেলে পৌঁছে তিন অভিযুক্তকেই গ্রেফতার করে। পরে তাঁদের ফরিদাবাদের একটি আদালতে পেশ করা হয়।

Post Views: 265

Continue Reading

Previous: হাদির মৃত্যুর পর প্রাণভয়ে বাংলাদেশের অনান্য প্রার্থীরা; ফেব্রুয়ারিতে কতটা নির্বিঘ্নে ভোট হবে সংশয়ে নির্বাচন কমিশন
Next: বাংলাদেশে বিক্ষোভ সামাল দিতে নামল র‍্যাফ, নিরাপত্তার চাঁদরে মোড়া হল ঢাকা সহ ৪ শহর

সম্পর্কিত গল্প

burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহন করতে পারেব না; বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সরকুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026

You may have missed

srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজ্জু মামলা

Online Desk জুলাই 26, 2026
burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহন করতে পারেব না; বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সরকুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.