Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইউক্রেনকে ২৪ হাজার কোটির বেশি সাহায্য ব্রিটেনের, নজর রাখছে ভারত

ইউক্রেনকে ২৪ হাজার কোটির বেশি সাহায্য ব্রিটেনের, নজর রাখছে ভারত

Online Desk মার্চ 2, 2025
WhatsApp-Image-2025-03-02-at-2.10.22-PM.jpeg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে নিলেও সাহায্যের হাত বাড়াল ব্রিটেন। নতুন ভাবে উজ্জীবিত ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট ও জেলেনস্কির অভূতপূর্ব বাগবিতণ্ডার পরে ভূকৌশলগত পরিস্থিতি কোন দিকে এগোয়, সে দিকে সতর্ক নজর রাখছে ভারত। তবে এর ফরে আন্তর্জাতিক দুনিয়ায় একটি ‘থার্ড ব্লক’ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে একথা মানছেন ওয়াকিবহাল মহল।
শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক মাঝপথে ভেস্তে গিয়েছে। দুই রাষ্ট্র প্রধানের মধ্যে কড়া বাক্য বিনিময় হয়। সেই বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট চলে যান ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের কাছে। সেখানে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। ইউক্রেনকে ২৮০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা ২৪ হাজার ৪০০ কোটির বেশি টাকা ঋণ দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। জেলেনস্কি পরে জানান, এই বিপুল অর্থ অস্ত্র তৈরির জন্য ব্যবহার করা হবে।
বৈঠকের পর স্টার্মার এবং ব্রিটেনের মানুষকে ধন্যবাদ জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘এই ঋণ ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। ঋণের অর্থ দিয়ে অস্ত্র তৈরি করা হবে। রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থ দিয়ে আমরা এই ঋণ পরিশোধ করব। এটাই ন্যায়বিচার। যারা আক্রমণ করেছে, যারা আগ্রাসী, খরচও করতে হবে তাদেরই।’
অন্যদিকে গোটা বিষয়টির উপর সতর্ক নজর রাখছে নয়াদিল্লি। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বিবাদ নিয়ে সাউথ ব্লকের তরফে সরকারি ভাবে কিছু জানানো না হলেও। সূত্রের খবর, এই ক্ষেত্রে ভারসাম্যের নীতি নিয়েছে দিল্লি।

ভিডিও দেখুন-

Post Views: 88

Continue Reading

Previous: এক-দেড় মাসেই হাসিনার বিচার শুরু হবে, জানালেন বাংলাদেশের আইনজীবী
Next: রাজ্যে ডেঙ্গির প্রকোপ রুখতে মুখ্যসচিবের কড়া নির্দেশ স্বাস্থ্যকর্তাদের

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.