Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কঙ্গোতে আগুন লেগে নৌকাডুবি, মৃত্যু ১৪৮ জনের

কঙ্গোতে আগুন লেগে নৌকাডুবি, মৃত্যু ১৪৮ জনের

Online Desk এপ্রিল 19, 2025
20250419_114001.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে। আগুন লেগে একটি নৌকাডুবির ঘটনায় মৃত্যু হল ১৪৮ জনের। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত নৌকাটিতে নারী ও শিশু-সহ প্রায় ৫০০ জন ছিলেন। এইচবি কঙ্গোলো’ নামের নৌকাটি মাতানকুমু বন্দর থেকে বোলোম্বা অঞ্চলের দিকে যাচ্ছিল। সেই যাত্রাপথে এমবানদাকা শহরের কাছে হঠাৎ নৌকাটিতে আগুন ধরে যায়। আগুন লাগার অওর সেটি উল্টে যায়। শুক্রবার কঙ্গোর বিভিন্ন সরকারি সূত্র মারফত জানা গিয়েছিল, এই দুর্ঘটনায় এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।

কী ভাবে ঘটল দুর্ঘটনা? জানা গিয়েছে, নদীতে নৌকাটি ভাসমান অবস্থায় থাকার সময় তার উপর এক মহিলা রান্না করছিলেন। সেখান থেকেই কোনও ভাবে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের পর আতঙ্কে নদীতে ঝাঁপ দেন শিশু-সহ মহিলা, পুরুষ। অনেকে সাঁতার না জানায় নদীতে ডুবে যান। প্রায় ১০০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে স্থানীয় একটি শিবিরে রাখা হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অনেককে।

উল্লেখ্য, কঙ্গোতে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগে, গত বছর কঙ্গোর উত্তরাঞ্চলের লেক কিভুতে ২৭৮ যাত্রী নিয়ে একটি নৌকা উল্টে যায়। সেই ঘটনায় মৃত্যু হয় অন্তত ৭৮ জনের। নদীবেষ্টিত কঙ্গোর প্রত্যন্ত এলাকায় যাতায়াতের প্রধান মাধ্যম এখনও পুরনো কাঠের নৌকা। সেই সব নৌকাতে অতিরিক্ত ভিড় হয়। আর যার ফলে মাঝে মাঝে দুর্ঘটনার কবলে পড়েন সেদেশের মানুষ।

Post Views: 91

Continue Reading

Previous: ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৩৩ মাওবাদীর, তার মধ্যে ১৭ জনের মাথার দাম ছিল মোট ৪৯ লক্ষ টাকা
Next: নাবালক ছাত্রদের মদ খাওয়াচ্ছেন শিক্ষক! ভিডিও ভাইরাল হতে সাসপেন্ড

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.