Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ২০১৮ সালে চুক্তি ভেঙেছিলেন ট্রাম্প, সেই চুক্তিতে ইরানকে সই করানোর জন্য এখন চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট

২০১৮ সালে চুক্তি ভেঙেছিলেন ট্রাম্প, সেই চুক্তিতে ইরানকে সই করানোর জন্য এখন চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 14, 2025
20250531_135836.jpg

ওঙ্কার ডেস্ক: সালটা ছিল ২০১৮। প্রথম বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মদনদে বসে ইরানের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি ভেঙে নিজেই বেরিয়ে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সাত বছরের মাথায় সেই চুক্তিতে ইরানকে সামিল করার জন্য এখন আদাজল খেয়ে নেমে পড়েছে হোয়াইট হাউস। এমনকি তেহরানকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে চুক্তিতে সই না করলে ফল ভাল হবে না বলে।

২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে তিন বছরের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করেছিলেন। সেই চুক্তিতে সামিল ছিল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। চুক্তিটির নাম ছিল ‘জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন’ (জেসিপিওএ)। এই চুক্তি অনুযায়ী ঠিক হয়, তেহরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ রাখলে ইরানের উপর চাপানো আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এই নিষেধাজ্ঞা তুলে নেবে রাষ্ট্রসঙ্ঘ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও কয়েকটি দেশ। সব দেশ তা মেনে নিয়েছিল। অথচ দেখা যায় ২০১৮ সালে একতরফা ভাবে সেই চুক্তি ভেঙে বেরিয়ে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় মার্কিন প্রেসিডেন্টের যুক্তি ছিল, ‘এই পরমাণু চুক্তি ওবামার ভুল পদক্ষেপ। এর ফলে আমেরিকার কোনও সুবিধা হয়নি। উল্টে লাভ হয়েছে ইরানের।’

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হুঁশিয়ারি দিয়েছেন, পরমাণু চুক্তি সই করে ইউরেনিয়াম পরিশোধন কর্মসূচি বন্ধ না করলে ইরান আরও ভয়ঙ্কর হামলার মুখে পডবে বলে। সাধারণ ভাবে পরমাণু বোমা তৈরি করতে গেলে ৯০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়। ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তেহরান।

Post Views: 195

Continue Reading

Previous: লুক প্রকাশ্যেই চমক! নিত্যানন্দ অবতারে নীল পোশাকে ধরা দিলেন যিশু সেনগুপ্ত
Next: বাগনান-আমতা রাস্তায় কাজ অসম্পূর্ণ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.