Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পকে খুনের ষড়যন্ত্র? গোপন ঘাঁটি আবিষ্কার গোয়েন্দাদের

ট্রাম্পকে খুনের ষড়যন্ত্র? গোপন ঘাঁটি আবিষ্কার গোয়েন্দাদের

Online Desk অক্টোবর 20, 2025
trump-sized.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান ওঠানামার জায়গার কাছাকাছি গোপন ঘাঁটি আবিষ্কার করলেন মার্কিন গোয়েন্দারা। সন্দেহ এই ঘাঁটি স্নাইপার বন্দুকবাজরা ব্যবহার করার উদ্দেশে তৈরি করা হয়ে থাকতে পারে। সবমিলিয়ে মার্কিন প্রেসিডেন্টকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে সন্দেহ গোয়েন্দা কর্তাদের। ইতিমধ্যে গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে এফবিআই।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ফ্লরিডায় মার্কিন প্রেসিডেন্টের এয়ার ফোর্স১ বিমান যে জায়গায় ওঠানামা করে তার কাছেই এই ঘাঁটির হদিশ মিলেছে। এটি প্রকাশ্যে আসার পর ফ্লরিডা বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তার কারণে রবিবার মার্কিন প্রেসিডেন্ট সাধারণত যে সিঁড়ি ব্যবহার করেন তার থেকে ছোট সিঁড়ি দিয়ে বিমানে উঠেছেন। সূত্রের খবর, ফ্লরিডা বিমানবন্দর থেকে ২০০ গজ দূরে একটি গাছের উপর এই সন্দেহজনক ঘাঁটির সন্ধান মিলেছে। গাছের ডালে কিছু পাইপ জড়িয়ে কাঠামো তৈরি করা হয়েছে বলে দাবি। স্নাইপার বন্দুকবাজ, যারা দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম, সাধারণত তারাই এই ধরনের কাঠামো ব্যবহার করে।

এই ঘাঁটি প্রকাশ্যে আসার পর গোয়েন্দাদের মধ্যে শোরগোল পড়ে যায়। তারা গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে। ওই কাঠামো বা তার কাছাকাছি কোনও সন্দেহজনক বস্তু বা কাউকে দেখা মেলেনি। ঘাঁটিটি নিছক কোনও কাঠামো নাকি স্নাইপার ঘাঁটি তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালে ১৩ জুলাই নির্বাচনের আগে একটি জনসভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। সে বারে বরাত জোরে বেঁচে যান ডোনাল্ড।

Post Views: 100

Continue Reading

Previous: যুদ্ধবিরতি লঙ্ঘন ইজরায়েলের, গাজায় হামলা নেতানিয়াহু বাহিনীর
Next: কালীপুজোর দিনই শুরু ইডেন টেস্টের টিকিট বিক্রি

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.