Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে অখুশি ট্রাম্প, ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানোর ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের

রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে অখুশি ট্রাম্প, ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানোর ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের

Online Desk জানুয়ারি 5, 2026
modi-trump.jpg

ওঙ্কার ডেস্কঃ রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে দিল্লি। প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ভারতের তরফে একই কাজে ক্ষুব্ধ ট্রাম্প। সেকারণেই দ্রুত ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানোর ইঙ্গিত দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট। মোদীও তাঁর ক্ষোভের কারণ জানেন বলে দাবি করেছেন ট্রাম্প।
রবিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ওরা বাণিজ্য করছে। আমরা ওদের উপর খুব তাড়াতাড়ি আরও বেশি শুল্ক চাপাতে পারি।” শুল্কের হুঁশিয়ারি দিলেও মোদীর প্রশংসা করেছেন ট্রাম্প। জানিয়েছেন, “প্রধানমন্ত্রী মোদী এক জন খুব ভাল মানুষ। উনি দারুণ মানুষ। কিন্তু উনিও জানতেন, আমি খুশি নই। আমাকে খুশি রাখা জরুরি ছিল।”
গত অক্টোবর মাসে ট্রাম্প দাবি করেছিলেন, মোদী তাঁকে আশ্বস্ত করেছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেওয়ার বিষয়ে। কিন্তু ভারতের তরফে জানানো হয়েছিল, ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনাই হয়নি মোদীর।
দিল্লি অবশ্য বার বারই জানিয়ে এসেছে, দেশের উপভোক্তাদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবে তারা। কোন দেশ থেকে সস্তায় তেল পাওয়া যাচ্ছে, মাথায় রাখা হবে সেটাও। রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই মস্কোর তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। ভ্লাদিমির পুতিনের প্রশাসন তেল বিক্রি করতে মোটা টাকা ছাড় দেওয়া ঘোষণা করে। রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ ভারত ক্রমশ বাড়াতে থাকে। ট্রাম্পের দাবি, রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ খুব বেশি কমায়নি ভারত। সেকারণেই ফের শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ট্রাম্প প্রশাসন মনে করে, তেল বিক্রির টাকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। বিশ্বে যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানো থেকে শান্তির জন্য নোবেল দাবি করার পরও এখনও পর্যন্ত রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে পারেননি ট্রাম্প। তাই অন্য পথে রাশিয়াকে দমাতে চায় হোয়াইট হাউস।

Post Views: 122

Continue Reading

Previous: ভোররাতে আচমকা কেঁপে উঠল আসাম, কম্পন অনুভূত বাংলা ত্রিপুরাতেও
Next: আমেরিকার সঙ্গে সহযোগিতার সম্পর্কের বার্তা দিলেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.