Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভোররাতে আচমকা কেঁপে উঠল আসাম, কম্পন অনুভূত বাংলা ত্রিপুরাতেও

ভোররাতে আচমকা কেঁপে উঠল আসাম, কম্পন অনুভূত বাংলা ত্রিপুরাতেও

Online Desk জানুয়ারি 5, 2026
earthquake.jpg

ওঙ্কার ডেস্কঃ সাতসকালে কেঁপে উঠল আসাম। সোমবার ভোর ৪টা ১৭ মিনিট নাগাদ মাঝারি মাত্রার ভূমিকম্প হয় আসামে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পের উৎসস্থল ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে মরিগাঁও জেলা। ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে ছিল এপিসেন্টার।
ভোরবেলা ভূমিকম্পে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। প্রশাসন জানিয়েছে, কোথাও প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতির খবর নেই।
প্রশাসন সূত্রে খবর, কামরূপ, মহানগর পূর্ব ও পশ্চিম, কার্বি আংলং, হোজাই, ডিমা, হাসাও গোলাঘাট, জোরহাট, শিবসাগর, চরাইদেও, কাছাড়, করিমগঞ্জ, ধুবড়ি প্রায় সব জেলাই কেঁপে ওঠে। শুধু দক্ষিণ আসাম নয়, উত্তর আসামের একাধিক জেলাতেও ভূমিকম্পের ঝাঁকুনি টের পেয়েছে বলে জানা যাচ্ছে। দরং, তামুলপুর, সোনিতপুর, কামরূপ বিশ্বনাথ, উদালগুড়িতে ভালো অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
আসাম ছাড়া ভূমিকম্পের প্রভাব পড়েছে গোটা উত্তর-পূর্ব ভারতে। মধ্য-পশ্চিম অরুণাচল প্রদেশ, গোটা মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় কম্পন ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে বলে জানাচ্ছে সিসমোলজি রিপোর্ট।
গত ডিসেম্বর মাসেই জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্পে কেঁপে উঠল দেশের উত্তর ও পূর্বাঞ্চল।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। গত অক্টোবরেও ৬.০ মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে ছিল হনশুর পূর্ব উপকূল।

Post Views: 206

Continue Reading

Previous: শীতের সৎকারে ব্যস্ত রাজ্য, তারই মধ্যে আবার অতিথি ঝড় – বৃষ্টি?
Next: রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে অখুশি ট্রাম্প, ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানোর ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.