Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘ট্রাম্প-মোদীর শীঘ্রই বৈঠক হবে’, দাবি মার্কিন কর্তার

‘ট্রাম্প-মোদীর শীঘ্রই বৈঠক হবে’, দাবি মার্কিন কর্তার

Online Desk সেপ্টেম্বর 25, 2025
20250925_114310.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের পণ্যে শুল্ক চাপানোর পর থেকে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। উভয় দেশের প্রতিনিধিরা বাণিজ্য চুক্তি সমঝোতায় একাধিক বৈঠক ও করেছেন। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দুই দেশের মধ্যে বরফ গলা শুরু হয়েছে। এই আবহে মার্কিন স্বরাষ্ট্র দফতরের এক শীর্ষ কর্তা দাবি করলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খুব শীঘ্রই বৈঠক হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

মার্কিন ওই শীর্ষ কর্তার দাবি, দুই রাষ্ট্র প্রধানের বৈঠক হতে চলেছে শীঘ্রই। তাঁর মতে, মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খুবই ইতিবাচক। তাই ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কও ইতিবাচক থাকবে। মোদী-ট্রাম্প বৈঠকের পাশাপাশি চতুর্দেশীয় বা কোয়াড শীর্ষ সম্মেলনের দিনক্ষণ নিয়েও আলোচনা চলছে। চলতি বছরে যদি না সম্ভব হয়, তাহলে আগামী বছরের প্রথম দিকে সেই সম্মেলন হতে পারে। উল্লেখ্য, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের আবহে সম্প্রতি বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছিল, কোয়াড শীর্ষ সম্মেলনে অংশ নিতে ট্রাম্প হয়তো ভারতে আসবেন না। তবে ওয়াশিংটনের এই বার্তায় মনে করা হচ্ছে, দুই দেশের সম্পর্ক অনেকটাই উন্নত হয়েছে।

প্রসঙ্গত, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার কারণে ভারতের পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে ভারতকে ৫০ শতাংশ হারে শুল্ক দিতে হচ্ছে। ওয়াশিংটনের অভিযোগ, ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা তৈরি হওয়ায় পর্যবেক্ষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে উদ্ভুত অস্বস্তি কেটে যাবে।

Post Views: 97

Continue Reading

Previous: লাদাখে হিংসার ঘটনায় মৃত্যু ৪ জনের, আহত বেড়ে ৮০, পরিস্থিতি নিয়ন্ত্রণে বলল কেন্দ্র
Next: ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী অরুণিমা হালদার, এতদিন কথায় ছিলেন অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.