Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পের সঙ্গে বৈঠকের মাঝে রেগে গেলেন জেলেনস্কি, তারপর কী হল?

ট্রাম্পের সঙ্গে বৈঠকের মাঝে রেগে গেলেন জেলেনস্কি, তারপর কী হল?

Online Desk মার্চ 1, 2025
trump-zelensky.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে সেদেশে উড়ে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। কিন্তু দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে আশার আলো দেখা তো দূরের কথা, বৈঠক শেষ হল দুজনের উত্তপ্ত বাক্য বিনিময়ে।

শুক্রবার বৈঠকের মাঝ পথেই ইউক্রেনের প্রতিনিধিদের ওভাল অফিস থেকে বাইরে বেরিয়ে যেতে বলা হয়। যার ফলে মধ্যাহ্নভোজের ব্যবস্থা থাকলেও তা ছুঁয়েও দেখেননি তাঁরা কেউ। সূত্রের খবর, ইউক্রেনের খনিজ সম্পদে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্র প্রধানের মধ্যে চুক্তি সইয়ের কথা ছিল। কিন্তু সেই চুক্তি সই হওয়ার আগেই জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলে ট্রাম্প প্রশাসন। আর এই ঘটনার পরেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান জেলেনস্কি এবং তাঁর প্রতিনিধিরা।

ঠিক কী হয়েছিল বৈঠকে? এদিন বৈঠকের শুরুটা ভাল ভাবেই হয়েছিল। ট্রাম্প এবং জেলেনস্কি পরস্পরকে অভিবাদন জানিয়েছিলেন। দুজনেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, সঙ্গে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। মূলত তিনি আগুনে ঘৃতাহুতি দিয়েছেন। বৈঠকে জেলেনস্কির কথা বারবার থামিয়ে দিয়ে ভ্যান্স বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যের জন্য যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি। জেলেনস্কির উদ্দেশে তাঁর মন্তব্য, ‘আপনি কি কখনো ধন্যবাদ দিয়েছেন?’ তাঁর আরও অভিযোগ ছিল, জেলেনস্কি ট্রাম্পকে যথাযথ সম্মান দেখাচ্ছেন না। এমন সব কথাবার্তার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Post Views: 108

Continue Reading

Previous: শেষ হল ‘নিমফুলের মধু’র শুটিং, হাসিমুখের আড়ালে মনখারাপের সুর সকলের মনে
Next: মেচেদা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩ আহত ১

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.