Skip to content
নভেম্বর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • নিয়ন্ত্রণের বাইরে ইমরানের রক্তচাপ! প্রাণসংশয়ের আশঙ্কা চিকিৎসকের

নিয়ন্ত্রণের বাইরে ইমরানের রক্তচাপ! প্রাণসংশয়ের আশঙ্কা চিকিৎসকের

Online Desk নভেম্বর 23, 2026
1000412927.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানে জেলবন্দি সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ। তাঁর রক্তচাপ কোনওভাবেই নিয়ন্ত্রণে আসছে না। এর জেরে হৃদ্‌যন্ত্রের গুরুতর ক্ষতি হতে পারে। এমনকী প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা। এবার এই সতর্কবার্তা দিলেন ইমরানের দীর্ঘদিনের ব্যক্তিগত চিকিৎসক ফয়সল সুলতান। অবিলম্বে তাঁকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রায় তিন বছর ধরে কারাবন্দি রয়েছেন ইমরান। বর্তমানে তাঁর বয়স ৭৪ বছর। দীর্ঘদিনের বন্দিজীবন এবং শারীরিক অসুস্থতা নিয়ে সম্প্রতি পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের কাছে একটি চিঠি লিখেছিলেন তিনি। সেখানে নিজের জীবন নিয়েও গভীর আশঙ্কা প্রকাশ করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তাঁর আশঙ্কা, কারাগারেই হয়তো শেষ হয়ে যাবে জীবন। আর কখনও মুক্ত আকাশের আলো দেখা হবে না।

ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন তাঁর প্রায় তিন দশকের চিকিৎসক ফয়সল সুলতানও। ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এমন রক্তচাপ নিয়ে কোনও রোগী তাঁর কাছে এলে অবিলম্বে হৃদ্‌রোগ বিশেষজ্ঞের কাছে পাঠাতেন। তাঁর মতে, কয়েক দিনের মধ্যেই ইমরানের রক্তচাপ স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা জরুরি। চিকিৎসকের আশঙ্কা, দ্রুত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা না গেলে একাধিক অঙ্গের ক্ষতি হতে পারে। বিশেষ করে কিডনি, হৃদ্‌যন্ত্র এবং চোখের রেটিনায় গুরুতর সমস্যা দেখা দিতে পারে। পরিস্থিতি আরও জটিল হলে বড় বিপদের মুখে পড়তে পারেন ইমরান।

সম্প্রতি পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের উদ্দেশে লেখা চিঠিতেও নিজের অসুস্থতার কথা বিস্তারিত জানিয়েছেন ইমরান। সেখানে তিনি লিখেছেন, ৭৪ বছর বয়সে যে পরিস্থিতির মধ্যে তাঁকে থাকতে হচ্ছে, তাতে কারাগার থেকে আর জীবিত বেরিয়ে আসতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। রাজনৈতিক পরিচয়ে নয়, নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই এই আবেদন করছেন বলে জানিয়েছেন তিনি। চিঠিতে ইমরান আরও উল্লেখ করেছেন, পাকিস্তানের ক্রিকেট এবং সমাজকল্যাণের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। অথচ বর্তমানে তাঁকে একাকী একটি সেলে বন্দি থাকতে হচ্ছে। অন্য কারও সঙ্গে দেখা করার সুযোগও প্রায় নেই। প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা নিঃসঙ্গ অবস্থায় কাটাতে হচ্ছে তাঁকে।

Continue Reading

Previous: চার্চিলকে হারিয়ে শীর্ষে মোহনবাগান
Next: রাজ্যে গোহত্যা বন্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আসছে নতুন বিল

সম্পর্কিত গল্প

1000245068.jpg

বাড়ির ভিতর থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার! দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের

Online Desk নভেম্বর 23, 2026
New-Project-58.webp

ওড়নার ফাঁসে স্ত্রীকে ঝুলিয়ে খুনের চেষ্টা, প্রাণভিক্ষা চেয়ে বাঁচলেন মহিলা, অভিযোগ দায়ের থানায়

Online Desk নভেম্বর 23, 2026
1000412935.jpg

আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, সব ভাষায় রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ! ৯ ডিসেম্বর বিধানসভায় পেশ প্রস্তাব

Online Desk নভেম্বর 23, 2026

You may have missed

1000245068.jpg

বাড়ির ভিতর থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার! দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের

Online Desk নভেম্বর 23, 2026
New-Project-58.webp

ওড়নার ফাঁসে স্ত্রীকে ঝুলিয়ে খুনের চেষ্টা, প্রাণভিক্ষা চেয়ে বাঁচলেন মহিলা, অভিযোগ দায়ের থানায়

Online Desk নভেম্বর 23, 2026
1000412935.jpg

আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, সব ভাষায় রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ! ৯ ডিসেম্বর বিধানসভায় পেশ প্রস্তাব

Online Desk নভেম্বর 23, 2026
Winter-Eye-Care-Wellness-Collage.png

শীতকালে চোখের যত্নে জরুরি ১০টি অভ্যাস: সৌন্দর্য ও সুস্থতার সহজ পাঠ :

Online Desk নভেম্বর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.