ওঙ্কার ডেস্কঃ মাদক পাচারকারীর মৃত্যুর পর জ্বলছে মেক্সিকো। একাধিক জায়গায় বিক্ষোভের আগুন জ্বলছে। ইতিমধ্যেই মেক্সিকোর বিশেষ বাহিনীর ২৫ জন সেনার মৃত্যুর খবর এসেছে। উত্তপ্ত এলাকায় ১১ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। উত্তপ্ত মেক্সিকো থেকে মার্কিন নাগরিকদের বের করে আনতে উদ্যোগী হয়েছে আমেরিকা।
আল জাজিরা সূত্রে খবর, দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে মেক্সিকোর মাদক কারবারিরা। বাস জ্বালিয়ে, দোকানপাট পুড়িয়ে প্রতিবাদ দেখাচ্ছেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে বিপুল বাহিনী পথে নামিয়েছে মেক্সিকো প্রশাসন। ন্যাশনাল গার্ডের সঙ্গে সংঘর্ষ চালাচ্ছে মাদক কারবারিরা। ২৫ জন ন্যাশনাল গার্ডের মৃত্যু হয়েছে বলে খবর। নিহত অন্তত ৩০ প্রতিবাদীও।
রবিবার মৃত্যু হয়েছে কুখ্যাত মাদক পাচারকারী এল মেনচোর মৃত্যু হয়েছে। আমেরিকার সহায়তায় মেক্সিকোর সেনারা অভিযান চালায়। এল মেনচোর মৃত্যুতে কার্যত আনন্দ প্রকাশ করে পোস্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই উত্তাল পরিস্থিতিতে মেক্সিকোতে কর্মরত আমেরিকাবাসীকে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে একটি মার্কিন সংস্থা। পরিস্থিতির গুরুত্ব বুঝে মেক্সিকোয় থাকা ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করেছে ভারতীয় দূতাবাস।
