Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হাসিনার ভারতে আশ্রয় নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিএনপির মহাসচিব

হাসিনার ভারতে আশ্রয় নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিএনপির মহাসচিব

Online Desk ফেব্রুয়ারি 24, 2026
HASINA-NNN.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময়ে হাসিনা ভারতে থাকা নিয়ে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছিল। নতুন সরকার গঠন হয়েছে বাংলাদেশে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ক্ষমতায় ফেরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। জানালেন, ভারতে হাসিনার ‘রাজনৈতিক আশ্রয়’, ঢাকা-নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনও বাঁধা হয়ে দাঁড়াবে না।
বিএনপি মহাসচিব বলেন, “আমরা বিশ্বাস করি, শেখ হাসিনা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন। তাকে শাস্তি দেওয়ার জন্য জনগণের জোরালো দাবি রয়েছে এবং আমরা মনে করি ভারতের উচিত তাঁকে আমাদের কাছে হস্তান্তর করা। তবে তাঁকে ফেরত না দেওয়াটা ব্যবসা-বাণিজ্য বা বৃহত্তর কূটনৈতিক সম্পর্কের পথে বাধা হবে না। আমরা ভারতের সঙ্গে আরও উন্নত সম্পর্ক চাই।”
ইউনুসের আমলে নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামি লিগকে ফেরানোর বিষয়েও নমনীয় অবস্থান নেবে বিএনপি? বিএনপি মহাসচিবের জবাব, ‘‘বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামি লিগের কার্যালয় খোলার বিষয়টিকে আইনগতভাবে দেখা হবে।’’
উল্লেখ্য, দীর্ঘ ১৮ মাস পর আবারও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে আওয়ামি লিগের কর্মীরা। নির্বাচনের পরদিন থেকে আওয়ামি লিগের কেন্দ্রীয় কার্যালয়-সহ সারা দেশে দেড় ডজনের বেশি জেলা ও উপজেলায় দলীয় কার্যালয় খুলে দেওয়া, জাতীয় পতাকা উত্তোলন, ব্যানার টাঙানো ও স্লোগান দিয়েছেন দলের নেতা-কর্মীরা।

Post Views: 172

Continue Reading

Previous: সুপ্রিম কোর্টের রায় হাস্যকর, বাণিজ্য চুক্তি ভাঙলে ভুগতে হবে, ফের হুঁশিয়ারি ট্রাম্পের
Next: মেক্সিকোয় ২৫ সেনার মৃত্যু, মোতায়েন ১১ হাজার বাহিনী

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.