Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের ধর্মীয় সমাবেশ থেকে ভারত-বিরোধী উস্কানি জঙ্গি নেতার

পাকিস্তানের ধর্মীয় সমাবেশ থেকে ভারত-বিরোধী উস্কানি জঙ্গি নেতার

Online Desk সেপ্টেম্বর 17, 2025
terror.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের মাটিতে ভারত বিরোধী বক্তব্য। এক ধর্মীয় সমাবেশ থেকে নয়াদিল্লির বিরুদ্ধে ভাষণ দেওয়া হয়। গত সপ্তাহে পাকিস্তানের বালাকোটে এক ধর্মীয় সমাবেশে ভারতবিরোধী বক্তব্য দেওয়া হয়েছে বলে ভারতের গোয়েন্দারা জানতে পেরেছেন।

সূত্রের খবর, জইশ-ই-মহম্মদের শীর্ষ স্তরের নেতা মাসুদ ইলিয়াস কাশ্মীরি ভাষণ দেয় ওই সমাবেশে। যে অনুষ্ঠানের একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে ইলিয়াস কাশ্মীরি বলেছে, জইশ প্রধান মাসুদ আজহার সারা বিশ্বে প্রতিরোধের প্রতীক। শুধু তাই নয়, তাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাশিয়া পর্যন্ত সবাই আলোচনা করে। তার আরও দাবি, সন্ত্রাসবাদে আমরা ভর করে দিল্লি, কাবুল ও কান্দাহারের সঙ্গে লড়েছি। পাকিস্তানের সীমানা রক্ষার জন্য সেই লড়াই করেছি আমরা। সবকিছু হারানোর পরও, গত ৭ মে ভারতীয় সেনা বাহাওয়ালপুরে মাওলানা মাসুদ আজহারের পরিবারকে হত্যা করেছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। যে ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে আঙুল তুলেছিল ভারত। এই হামলার জবাবে ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতের সেনা বাহিনী। যে অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটী গুঁড়িয়ে দেয় ভারত। অপারেশন সিঁদুরে বাহাওয়ালপুরের জইশ সদর দফতরও ধ্বংস হয়েছিল। আজহার পরিবারের ১০ সদস্য নিহত হয়েছিল সেই হামলায়। কাশ্মীরি এদিনের সভা থেকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও নিশানা করে। সে বলে, মুজাহিদিনদের জিহাদকে আবার জাগাতে হবে। এবার লক্ষ্য দিল্লি, কাবুল এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।’

Post Views: 101

Continue Reading

Previous: বৃহস্পতিবারই কলকাতায় মিলবে বাংলাদেশের ইলিশ, বিশ্বকর্মা পুজোর দিন সুখবর এপারের বাঙালিদের
Next: ওড়িশায় সহকর্মীর স্ত্রীকে ধর্ষণ, কাউকে বললে খুনের হুমকি

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.