Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ওড়িশায় সহকর্মীর স্ত্রীকে ধর্ষণ, কাউকে বললে খুনের হুমকি

ওড়িশায় সহকর্মীর স্ত্রীকে ধর্ষণ, কাউকে বললে খুনের হুমকি

Online Desk সেপ্টেম্বর 17, 2025
rape-d.jpg

ওঙ্কার ডেস্ক: সহকর্মীর স্ত্রীকে ধর্ষণের পর প্রাণে মেরে দেওয়ার হুমকি। ওড়িশার বালাঙ্গির জেলার ওই মহিলা ঘটনার কথা কাউকে জানালে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঘটনাটি কান্তাবঞ্জি এলাকায় ঘটেছে। গত ১১ সেপ্টেম্বর দায়ের করা অভিযোগেপত্রে, নির্যাতিতা অভিযোগ করেছেন, এক মাস আগে তাঁকে যৌন নির্যাতন করা হয়েছিল। কান্তাবঞ্জি এসডিপিও লক্ষ্মী নারায়ণ মারান্ডি জানিয়েছেন, মহিলার দাবি অনুযায়ী অভিযুক্তের নাম চিন্টু আগরওয়াল। তাঁর স্বামীর সহকর্মী সে। তাঁদের ভাড়া বাড়িতে ঘন ঘন আসা-যাওয়া করতেন চিন্টু। নির্যাতিতার অভিযোগ, গত ১৩ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বাড়িতে একা ছিলেন নির্যাতিতা। অভিযুক্ত ব্যক্তি সেই সময় তাঁদের বাড়িতে প্রবেশ করেন। তাঁর স্বামী তখন বাজারে গিয়েছিলেন। অভিযোগ, চিন্টু আগরওয়াল সেই সুযোগে তাঁকে ধর্ষণ করেন। শুধু তাই নয়, ঘটনার কথা কাউকে জানালে, তাঁর স্বামীকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, সামাজিক কলঙ্কের ভয় এবং তাঁর পরিবারকে হুমকি দেওয়ার কারণে মহিলা অভিযোগ দায়ের করতে দেরি করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক বলে পুলিশ জানিয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে ওড়িশায় পুরীর এক ঝাউবনে ১৯ বছর বয়সি এক তরুণীকে একদল যুবক গণধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পুরী জেলার ওই ঘটনায় ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে আরও এক অভিযুক্তকে। তবে গণধর্ষণে আরও কয়েক জনের যোগ রয়েছে বলে মনে করছে পুলিশ।

Post Views: 131

Continue Reading

Previous: পাকিস্তানের ধর্মীয় সমাবেশ থেকে ভারত-বিরোধী উস্কানি জঙ্গি নেতার
Next: ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়ে হৃদরোগে প্রাণ হারালেন বৃদ্ধা

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.