Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা অচৈতন্য অবস্থায় রয়েছেন, দাবি রিপোর্টে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা অচৈতন্য অবস্থায় রয়েছেন, দাবি রিপোর্টে

Online Desk এপ্রিল 7, 2026
mojtaba-khamenei.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেই অচৈতন্য অবস্থায় রয়েছেন বলে দাবি করা হল গোয়েন্দা রিপোর্টে। তাতে আরও বলা হয়েছে, তিনি কোনও সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত নন। তিনি কোম শহরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এই প্রথম ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান প্রকাশ করা হল। কেন্দ্রীয় শহর কোম তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। শিয়াপন্থীরা শহরটিকে পবিত্র বলে মনে করেন। এটি ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় রাজধানী হিসেবে পরিচিত। মার্কিন ও ইজরায়েলি গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে তৈরি রিপোর্ট অনুসারে, ‘মোজতবা খামেনেই কোমে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন। তিনি সরকারের কোনও সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারছেন না।’ ইরানের সর্বোচ্চ নেতা কোথায় রয়েছেন সে বিষয়ে মার্কিন ও ইজরায়েলি গুপ্তচর সংস্থাগুলোর কাছে তথ্য ছিল। কিন্তু এর আগে তা প্রকাশ্যে আনা হয়নি।

রিপোর্ট অনুসারে, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইজরায়েলি হামলায় প্রবীণ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই নিহত হওয়ার পর তাঁর মরদেহ কোমে দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। মার্কিন ও ইজরায়েলি গুপ্তচর সংস্থাগুলোর তথ্য অনুসারে, কোমে একাধিক কবরের প্রস্তুতি চলছে। যা থেকে মনে করা হচ্ছে প্রয়াত সর্বোচ্চ নেতার পাশে পরিবারের অন্য সদস্যদেরও দাফন করা হতে পারে। সূত্রের খবর,
মোজতবা খামেনেইকেও ওই সমাধিসৌধে সমাহিত করা হতে পারে, সেই সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে। যা থেকে অনুমান করা হচ্ছে ইরানের নতুন সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা গুরুতর। যদিও এখনও পর্যন্ত, এ বিষয়ে ওয়াশিংটন বা তেহরানের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Post Views: 112

Continue Reading

Previous: জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থনে হাবড়ায় সভা মমতার
Next: প্রেমিকার স্বামীর সঙ্গে বন্ধুত্ব, পরে মদের আসরে খুন! প্লাস্টিকে মুড়ে দেহ ফেলা হল বারের কাছে, পরে গ্রেফতার অভিযুক্ত

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.