Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থনে হাবড়ায় সভা মমতার

জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থনে হাবড়ায় সভা মমতার

Online Desk এপ্রিল 7, 2026
MAMATA-BALU.jpg

ওঙ্কার ডেস্কঃ উত্তর থেকে দক্ষিণ, ভোটের আগে বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে প্রচার সারছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গের সাতটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের সমর্থনে মঙ্গলবার জনসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হাবড়া কেন্দ্র। কারণ, এই আসনে প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক।
রেশন দুর্নীতি থেকে শুরু করে একাধিক বার বিস্তর জলঘোলা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে ঘিরে। জোর জল্পনা ছিল, হাবড়া থেকে আর প্রার্থী করা নাও হতে পারে জ্যোতিপ্রিয় মল্লিককে। কিন্তু সেসব কথা অতীত। ২৬ এর বিধানসভা নির্বাচনে আবারও বালুকেই প্রার্থী করেছে দল। সে কারণেই হাবড়া আসন নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
এই প্রেক্ষাপটেই জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থনে হাবড়ায় সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদায়ী মন্ত্রিসভার শেষ দিকে মন্ত্রী পদে ছিলেন না জ্যোতিপ্রিয়, সেই বিষয়টিও আলোচনায় রয়েছে। দলের সুপ্রিমো এ বিষয়ে কী বলেন সেটাই দেখার।
প্রসঙ্গত, সোমবার নদিয়ার বেথুয়াডহড়ির নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, পাকিস্তানের তরফে কলকাতাকে নিয়ে হুমকির পরেও কেন প্রধানমন্ত্রী মৌনব্রত পালন করছেন? কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে তিনি বলেন, ‘‘বাংলা গোটা দেশকে পথ দেখায়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যখন কলকাতাকে আক্রমণ করার কথা বলেন, সেই কথাটা কেন প্রধানমন্ত্রী বাংলায় এসে এক বারও বললেন না? কেন তিনি জানালেন না যে এর বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে?’’

Post Views: 119

Continue Reading

Previous: ফের মণিপুরে ভূমিকম্প, রিখটার স্কেলে এর মাত্রা ৪.৩
Next: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা অচৈতন্য অবস্থায় রয়েছেন, দাবি রিপোর্টে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.