ওঙ্কার ডেস্ক: পাক অধিকৃত কাশ্মিরে ‘কাশ্মীর সংহতি দিবস’ পালনের সময় কাশ্মীরকে পাকিস্তানের অংশ বলে ফের বিতর্কের সৃষ্টি করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শারিফ। এদিন তিনি বলেন, ‘কাশ্মীরকে পাকিস্তানের গলার শিরা বলেন। পাকিস্তানের বিদেশ নিতির জন্য কাশ্মীর খুবই গুরুত্বপুর্ণ, তাই কাশ্মীরকে পাকিস্তানেরই অংশ হতে হবে বলে দাবিও করে বসেন তিনি। এমনকি ভারতের প্রধানমন্ত্রীকে এই পদক্ষেপের জন্য সমর্থন চেয়ে বার্তাও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার পাক অধিকৃত কাশ্মীরে ‘কাশ্মীর সংহতি দিবস’ পালিত হয়েছে। সেখানে উপস্থিত থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শারিফ জানান, “কাশ্মীরের মানুষের ইচ্ছাকেই সবার আগে প্রাধান্য দেওয়া উচিত”। তিনি আরও জানান, “অতি সত্ত্বর কাশ্মীর অশান্তির নিস্পত্তি দরকার”। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ প্রস্তাব কাশ্মীরে বাস্তবায়নের প্রয়োজন বলে দাবি তোলেন তিনি।
এদিন ‘কাশ্মীর সংহতি দিবস’-এ পাকিস্তানের প্রধানমন্ত্রী গত বছর জুলাইয়ে কাশ্মীরের পেহেলগাম হামলা এবং ভারতের সংকল্পিত ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গেও কথা বলেন। অন্যদিকে পাকিস্তানী সেনা বাহিনী সরকারি বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা কাশ্মীরের মানুষদের ইচ্ছাকে সম্পুর্ণ সমর্থন করে। এদিন পাক অধুষ্যিত কাশ্মীরের একাধিক এলাকা পরিদর্শন করেন পাকিস্তানের স্বঘোষিত ফিল্ড মার্শাল আসিফ মুনির।
