Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইজরায়েলের সমালোচনা করায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন পড়ুয়ার উপর নিষেধাজ্ঞার কোপ এমআইটির

ইজরায়েলের সমালোচনা করায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন পড়ুয়ার উপর নিষেধাজ্ঞার কোপ এমআইটির

Online Desk মে 31, 2025
20250531_174356.jpg

ওঙ্কার ডেস্ক: প্যালেস্টাইনের উপর ইজরায়েলের আক্রমণের সমালোচনা করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন পড়ুয়া। আর তার জেরে ওই পড়ুয়াকে সমাবর্তন অনুষ্ঠানে নিষিদ্ধ করল মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটি। ভারতীয় বংশোদ্ভূত ওই মার্কিন ছাত্রীর নাম মেঘা ভেমুরি।

মেঘার বিরুদ্ধে অভিযোগ, গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্যালেস্টাইনের পক্ষে বক্তব্য দিয়েছেন তিনি।আর তার জেরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইজরায়েলের সম্পর্কের বিরোধিতা করেন ওই ছাত্রী। তিনি বলেন, ‘এমআইটি একটি বিদেশি সামরিক বাহিনীর সঙ্গে গবেষণায় অংশ নিচ্ছে, সেটা হলো ইজরায়েলি বাহিনী। এর অর্থ হচ্ছে প্যালেস্টাইনিদের ওপর ইজরায়েলের আক্রমণে শুধু আমাদের দেশ নয়, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানও জড়িত।’

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মেঘা ভেমুরি এমআইটির ২০২৫ ব্যাচের সভাপতি। তিনি স্নাতক অনুষ্ঠানের প্রধান হিসেবে তার অংশ নেওয়ার কথা ছিল।এমআইটি এর উপাচার্য মেলিসা নোবেলস জানিয়েছেন, স্নাতক অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে মেঘার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুধু মেঘাকে নয়, অনুষ্ঠানের দিন তাঁর পরিবারের সদস্যদেরও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

উপাচার্য নোবেলস মেঘাকে পাঠানো একটি মেলে লিখেছেন, ‘আপনি পরিকল্পিতভাবে এবং বারবার স্নাতক অনুষ্ঠান আয়োজকদের বিভ্রান্ত করছেন।’ তিনি আরও লিখেছেন, ‘আমরা মতপ্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দিই। কিন্তু আপনি মঞ্চে প্রতিবাদ চালিয়ে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ব্যাঘাত সৃষ্টি করেছেন, যাতে আমাদের নির্ধারিত নিয়ম, সময়, স্থান ও পদ্ধতি লঙ্ঘিত হয়েছে।’

Post Views: 193

Continue Reading

Previous: জামাইষষ্ঠীর আমেজে বালুরঘাটে রঙিন সড়া-পাখার রমরমা বাজার
Next: অপারেশন সিঁদুরের মন্তব্য নিয়ে ফের বিতর্কে জাভেদ আখতার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.