Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • “মেটা”র গোপন তথ্য ফাঁস, চাকরি থেকে বরখাস্ত ২০ কর্মী

“মেটা”র গোপন তথ্য ফাঁস, চাকরি থেকে বরখাস্ত ২০ কর্মী

Online Desk মার্চ 1, 2025
meta.jpg

ওঙ্কার ডেস্ক: মার্ক জুকারবার্গের সংস্থা “মেটা”র গোপন তথ্য ফাঁস করে দিয়েছিলেন কয়েক জন কর্মী, আর তার জেরে একযোগে ২০ জন কর্মীকে বরখাস্ত করল সংস্থাটি। শুধু তাই নয়, এই অভিযোগের উপর ভিত্তি করে আরও বেশ কয়েকজন কর্মীকে বরখাস্ত করা হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে মেটার এক মুখপাত্র বলেছেন, ‘সংস্থায় যোগ দেওয়ার সময়ই আমরা কর্মীদের বলি ও ধারাবাহিকভাবে তাদের মনে করিয়েও দিই যে, উদ্দেশ্য যাই হোক না কেন কোম্পানির অভ্যন্তরীণ তথ্য ফাঁস করা আমাদের নীতির বিরুদ্ধে।’ তাঁর আরও সংযোজন, ‘এ বিষয়ে সম্প্রতি আমরা একটি তদন্ত করেছি, যে তদন্তে উঠে এসেছে সংস্থার বাইরে গোপন তথ্য শেয়ার করা হয়েছে। আর সেকারণেই প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। সামনে আরও অনেক কিছু ঘটবে বলে আমরা আশা করছি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি ও তথ্য ফাঁস শনাক্ত করার পর ব্যবস্থা নেওয়াও জারি থাকবে।’

তবে যাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে সেই কর্মীরা সংস্থার কোন বিভাগে কাজ করত, বা তাদেরকে কীভাবে চিহ্নিত করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, গত জানুয়ারিতে মেটা কর্তা জুকারবার্গ আশঙ্কা প্রকাশ করেছিলেন বৈঠকে তাঁর করা মন্তব্য সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাবে। মেটা কর্তার সেই আশঙ্কাই সত্যি হয় পরে। এর পরেই, সংস্থার তরফে নির্দেশিকা জারি করে কর্মীদের সতর্ক করা হয়, সেখানে বলা হয় তথ্য ফাঁসকারীদের বরখাস্ত করা হবে।

Post Views: 122

Continue Reading

Previous: ফের পুলিশের হাত থেকে আসামি ছিনতাই, এবার চোপড়ায়
Next: হইচই’ তে হইহই কাণ্ড, ঘোষণা করা হল এক ঝাঁক নতুন সিরিজ ও সিনেমার নাম

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.