Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হাসি মুখে ঘরে ফিরলেন সুনীতা ও বুচ, অবতরণ সফল, জানাল নাসা

হাসি মুখে ঘরে ফিরলেন সুনীতা ও বুচ, অবতরণ সফল, জানাল নাসা

Online Desk মার্চ 19, 2025
aaaaaaaaaa.jpeg

ওঙ্কার ডেস্ক: হাসি মুখে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ তাঁদেরকে নিয়ে স্পেসএক্সের মহাকাশযান ফ্লরিডার সমুদ্রে অবতরণ করে। কোনও রকম বিপত্তি ছাড়া মহাকাশ থেকে পৃথিবী সুনীতাদের প্রত্যাবর্তন হয়েছে বলে জানিয়েছে নাসা।

সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের সঙ্গে একই মহাকাশযানে পৃথিবীতে ফিরেছেন নাসার নিক হগ এবং রাশিয়ার আলেকজান্ডার গর্বুনভ। উল্লেখ্য, গত বছর জুন মাসে মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছিলেন সুনীতারা। আট দিনের জন্য মহাকাশে গেলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা দীর্ঘায়িত হয় ২৮৬ দিনে। তাঁদেরকে আনতে এর আগে একাধিকবার চেষ্টা করেছে নাসা। অবশেষে ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের যান সুনীতাদের নিয়ে মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়ে।

বুধবার ভোরে আটলান্টিক মহাসাগরের ফ্লরিডা উপকূলে সুনীতা উইলিয়ামসদের আনার জন্য প্রস্তুত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নৌসেনা বাহিনীর বোট। মহাকাশচারীদের হাইড্রোলিক পদ্ধতিতে জাহাজে তোলা হয়। সেখানে ড্রাগন ক্যাপসুলের দরজা খোলার পরে প্রথমে বেরিয়ে আসেন নাসার নভশ্চর নিক হগ। তার প্রায় ৫ মিনিট পর ভোর ৪টে ২২ নাগাদ হাসিমুখে বেরিয়ে আসেন সুনীতা উইলিয়ামস। সুনীতারা পৃথিবীতে ফিরে আসায় উৎসবের মেজাজ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার দফতরে।

ভিডিও দেখুন-

Post Views: 109

Continue Reading

Previous: হাজার মানুষের মুখে হাসি ফোটালেন বাইরন বিশ্বাস
Next: বুধবার সন্ধ্যা থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হবে ঝড়- বৃষ্টি, শুক্রবার থেকে ভিজবে উত্তরবঙ্গও

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.