ওঙ্কার ডেস্ক : মাস দুই যেতে না যেতেই ফের উত্তাপ ছড়াচ্ছে নেপালে। মাথাচাড়া দিচ্ছে জেন জেড-এর বিক্ষোভ। জেলা প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে আগে থেকে সজাগ থাকা হচ্ছে। সেপ্টেম্বরের পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য ইতিমধ্যে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত নেপালে কারফিউ জারি রাখা হয়েছে।
সেপ্টেম্বরে জেন জেড-এর ভয়াবহ বিদ্রোহে উৎখাত হয় নেপাল সরকার। আপাতত নেপাল প্রশাসন সেই ঘটনা প্রবাহের কথা মাথায় রেখে আগে থেকেই প্রস্তুত থাকতে চাইছে। ইতিমধ্যে বিক্ষিপ্ত ভাবে সংজ্ঞহর্ষের খবর পাওয়া যাচ্ছে। বিগত শাসক দলের অনুগতদের সঙ্গে তরুণ বিক্ষোভকারীদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় নেপালের কিছু অংশে কারফিউ জারি করা হয়েছে। দেশের বারা জেলায় সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, যেখানে জেনারেল জেড সদস্যরা ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কমিউনিস্ট পার্টি অফ নেপাল – ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল) সমর্থকদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।
