Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গোয়েন্দাদের আতসকাঁচের তলায় আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ২০০ চিকিৎসক এবং কর্মী

গোয়েন্দাদের আতসকাঁচের তলায় আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ২০০ চিকিৎসক এবং কর্মী

Online Desk নভেম্বর 20, 2025
al-falah-d.jpg

ওঙ্কার ডেস্ক: গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পর সংবাদ শিরোনামে উঠে এসেছে হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়। কারণ এই বিশ্ববিদ্যালয়ে পড়াত আত্মঘাতী বিস্ফোরণে নিহত জঙ্গি চিকিৎসক উমর নবি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উমর নবির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও কর্মীদের সম্ভাব্য যোগ খতিয়ে দেখতে তৎপরতা শুরু করেছে তদন্তকারীরা। আর এই উদ্দেশে গোয়েন্দাদের নজরে রয়েছেন আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রায় ২০০ চিকিৎসক এবং কর্মী।

সূত্রের খবর, বিস্ফোরণের পর কত জন বিশ্ববিদ্যালয় ছেড়ে গেছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। গোয়েন্দাদের অনুমান, কয়েক জনের সন্ত্রাসীদের সঙ্গে যোগসূত্র রয়েছে। পাশাপাশি বেশ কয়েক জন মোবাইল থেকে ভিন্ন তথ্য মুছে ফেলেছে। ইতিমধ্যে ১,০০০ জনেরও বেশি লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ক্যাম্পাসের বাইরে পড়ুয়াদের হোস্টেলেও তল্লাশি চালিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ে ঘন ঘন গোয়েন্দাদের তল্লাশিতে পড়ুয়া এবং কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্রের খবর, বুধবার, বেশ কয়েক জন কর্মী ক্যাম্পাস থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে গিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, তাঁরা ছুটি নিয়ে বাড়ি গিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর দিল্লিতে আই ২০ গাড়ি থেকে বিস্ফোরণের ফলে ১৩ জনের মৃত্যু হয়েছে। যে গাড়ি থেকে বিস্ফোরণ ঘটেছিল, সেটির চালকের আসনে ছিল সন্দেহ ভাজন জঙ্গি চিকিৎসক উমর নবি। বিস্ফোরণে তারও মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে।

Post Views: 110

Continue Reading

Previous: মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদনে ৯৩ মিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ভারত; থাকছে জ্যাভেলিন থেকে এক্সক্যালিবার
Next: জেন জেড-এর বিক্ষোভ ফের মাথাচাড়া দিচ্ছে নেপালে ! সভা-সমাবেশ নিষিদ্ধ

সম্পর্কিত গল্প

death.jpg

ভুবনেশ্বরের এইমস হাসপাতালের মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার

Online Desk জুন 17, 2026
phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026

You may have missed

death.jpg

ভুবনেশ্বরের এইমস হাসপাতালের মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার

Online Desk জুন 17, 2026
phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.