Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সৌরজগতে নতুন গ্রহ আবিষ্কার গবেষকদের

সৌরজগতে নতুন গ্রহ আবিষ্কার গবেষকদের

Online Desk জুন 2, 2025
20250602_104955.jpg

ওঙ্কার ডেস্ক: সৌরজগতে নতুন গ্রহের সন্ধান পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। নয়া এই গ্রহের নাম ‘২০১৭ ওএফ২০১’। এই গ্রহের যা বৈশিষ্ট্য রয়েছে তার সঙ্গে অনেকাংশে মিল রয়েছে প্লুটোর সঙ্গে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিহাও চেং ও তাঁর দুই ছাত্র মিলে নতুন এই গ্রহের আবিষ্কার করেছেন। ‘২০১৭ ওএফ২০১’ গ্রহের ব্যাস মাত্র ৪০৩ মাইল অর্থাৎ প্রায় ৬৯২ কিলোমিটার । সূর্যের চারপাশে এই গ্রহের এক বার ঘুরতেই সময় লাগে ২৪,০০০ বছরেরও বেশি।

উল্লেখ্য, সৌরজগতের শেষ গ্রহ নেপচুন রয়েছে সূর্য থেকে প্রায় ৪৪৭ কোটি কিলোমিটার দূরে। আর নয়া এই খুদে গ্রহ রয়েছে সূর্য থেকে ৬৭৬ কোটি কিলোমিটারেরও বেশি দূরে। গবেষকরা জানাচ্ছেন, ১৯৩০ সালে ‘২০১৭ ওএফ২০১’ শেষ বার সূর্যের সবচেয়ে কাছে এসেছিল। প্রসঙ্গত ওই বছরেই প্লুটোকে আবিষ্কার করা হয়েছিল। গবেষকদের মতে, আগামী ২৬১৮৬ সালের আগে আর এত কাছ থেকে দেখা যাবে না এই নয়া গ্রহকে। এই বিষয়ে প্রিন্সটনের ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডির গবেষক চেং জানান, ‘সূর্যের একেবারে শেষ দিকের কক্ষপথে একটি বেশ বড় মাপের ট্রান্স-নেপচুনিয়ান বস্তু আবিষ্কার করেছি আমরা।’ তবে এই আবিষ্কারের কৃতিত্ব চেং একা নেননি। ওই অধ্যাপকের দুই ছাত্রেরও কঠোর পরিশ্রম রয়েছে এই গ্রহ আবিষ্কারের ক্ষেত্রে। দুই ছাত্রের নাম জিয়াক্সুয়ান লি এবং এরিটাস ইয়াং।

Post Views: 220

Continue Reading

Previous: ঝড়-বৃষ্টি পর আবারও গরমের দাবদাহে পুড়তে চলেছে দক্ষিণবঙ্গ
Next: বর্ষণে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৪, উদ্ধার কাজে নামানো হল সেনা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.