Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মুজাফফরাবাদে ভেঙে পড়ল পাক সেনাবাহিনীর কপ্টার! মৃত্যু ২১ জনের

মুজাফফরাবাদে ভেঙে পড়ল পাক সেনাবাহিনীর কপ্টার! মৃত্যু ২১ জনের

Online Desk জুন 10, 2026
pak-army-helicopter.jpg

ওঙ্কার ডেস্ক: ওড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ল পাকিস্তানের সেনা বাহিনীর হেলিকপ্টার। বুধবার মুজাফফরাবাদের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এমআই-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার জেরে কপ্টারে থাকা ২১ জনেরই মৃত্যু হয়েছে।

রিপোর্ট অনুসারে, হেলিকপ্টারটি পাক-অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকা এলাকায় অতিরিক্ত সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে যাচ্ছিল। হেলিকপ্টারের ক্রু জরুরি অবতরণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ। ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে মৃত্যুহয়েছে ৩০ বিক্ষোভকারীর। অভিযোগ, বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে। চলমান এই বিক্ষোভে জখম হয়েছেন কম করে প্রায় ২০০ জন। যদিও পাকিস্তানের দাবি, ১১ জনের মৃত্যু হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং প্রশাসনিক অব্যবস্থা নিয়ে সরব স্থানীয় মানুষ। সেখানকার নাগরিক সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটিকে প্রশাসনের তরফে নিষিদ্ধ ঘোষণার পরেই বিক্ষোভের সূত্রপাত হয়। রাওয়ালকোটে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পাক অধিকৃত কাশ্মীরের সেই বিক্ষোভ দমন করতে তৎপর ইসলামাবাদ। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে নীলম উপত্যকা এলাকায় অতিরিক্ত সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হচ্ছিল। কিন্তু সেই যাত্রার শুরুতেই দুর্ঘটনার কবলে পড়ল পাক সেনার হেলিকপ্টারটি।

Post Views: 87

Continue Reading

Previous: ২৮ বছর পর আবার কি ‘হাতে’ হাত দেবেন মমতা?
Next: জম্মু-কাশ্মীরের উরিতে দুর্ঘটনাবশত গ্রেনেড বিস্ফোরণ, মৃত্যু ২ সেনাজওয়ানের

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.