Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে গ্যাসের পাইপলাইনে হামলা, জ্বালানি সঙ্কটে বহু মানুষ

পাকিস্তানে গ্যাসের পাইপলাইনে হামলা, জ্বালানি সঙ্কটে বহু মানুষ

Online Desk মার্চ 31, 2026
fire-1280.jpg

ওঙ্কার ডেস্ক: চলমান ইরান-মার্কিন-ইজরায়েল যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের উদ্বেগ তৈরি হয়েছে। এই আবহে পাকিস্তানে গ্যাসের পাইপলাইনে হামলা চালাল অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তিরা। সোমবার রাতে ওয়েস্টার্ন বাইপাস এলাকায় গ্যাসের এই পাইপলাইন উড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার ফলে পাকিস্তানের কোয়েটার কিছু অংশ এবং বেলুচিস্তানের বেশ কয়েকটি জেলায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছে।

সুই সাউদার্ন গ্যাস সংস্থার মুখপাত্র এ বিষয়ে বলেছেন, ‘কোয়েটার কাছে আখতারাবাদে ১৮ ইঞ্চি ব্যাসের একটি পাইপলাইনকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’ পুলিশ জানিয়েছে, হামলাকারীরা পাইপলাইনের নিচে একটি বিস্ফোরক ডিভাইস পুঁতে রেখেছিল, যা সন্ধ্যায় বিস্ফোরিত হয়। এর ফলে আগুন ধরে যায়। বিস্ফোরণে পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। কোয়েটা এবং পার্শ্ববর্তী জেলাগুলোর একাধিক জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এসএসজিসি-র তরফে জানানো হয়েছে, হাজারা টাউন, হাজারগঞ্জি, খাইজি, নোহসার, পিশিন, জিয়ারাত, কালাত, মাস্তুং এবং কুচলাকে গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। বিস্ফোরণে পাইপলাইনের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তান এবং ইরানের সীমান্ত ঘেঁষা পাকিস্তানের কোয়েটা জেলা। ইসলামাবাদ অভিযোগ করেছে, ষড়যন্ত্র করে এই হামলা চালানো হয়েছে। পরোক্ষ ভাবে তারা এই হামলার জন্য আফগানিস্তানকে দায়ী করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘাত চলছে। সেই আবহে এই ঘটনা ঘটল।

Post Views: 108

Continue Reading

Previous: ফোন ট্র্যাক করা হচ্ছে বলে অভিযোগ শুভেন্দুর, সিইও দফতরে অভিযোগ বিরোধী দলনেতার
Next: নির্বাচন কমিশনে মমতার ভোট প্রচার বন্ধের আবেদন বিজেপির

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.