Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • প্যালেস্তাইনের ৯০ জন নারী ও শিশুকে মুক্তি দিল ইজরায়েল

প্যালেস্তাইনের ৯০ জন নারী ও শিশুকে মুক্তি দিল ইজরায়েল

Online Desk জানুয়ারি 20, 2025
pl.jpg

ওঙ্কার ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে রবিবার প্যালেস্তাইনের ৯০ জন নারী ও শিশুকে মুক্তি দিল ইজরায়েল। তাঁরা সকলে ইজরায়েলের কারাগারে বন্দি ছিলেন।
সূত্রের খবর, মুক্তি পাওয়া ৯০ জনের মধ্যে রয়েছেন প্যালেস্তাইনের এক নেতাও। তাঁর নাম খালিদা জাররার। তিনি পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) নেতৃত্বে রয়েছেন। প্রসঙ্গত, খালিদা জাররার একসময় প্যালেস্তাইনের পার্লামেন্টের সদস্য ছিলেন। ইজরায়েল কর্তৃপক্ষ তাঁকে নির্জন কক্ষে বন্দি করে রেখেছিল।
জানা গিয়েছে, মুক্তি পাওয়া শিশুদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ছিল পাথর ছোঁড়ার। আর সেই কারণেই তাদের অনির্দিষ্টকালের জন্য কারাদণ্ড দেওয়া হয়।
শুধু তাই নয়, বহু নিরীহ ও নিরাপরাধ মানুষকেও ইজরায়েল বন্দি করে রেখেছিল। কোনও অভিযোগ ছাড়াই তাঁদের আটক করে কারাগারে রাখা হয়েছিল। প্যালেস্তাইনের কারাবন্দিদের জন্য গঠিত কমিশন জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীর থেকে ১০ হাজারের বেশি মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা এখনও ইজরায়েলের কারাগারে বন্দি।

Post Views: 103

Continue Reading

Previous: ফের হার, সুপার সিক্সের স্বপ্ন আর দেখছেন না ইস্টবেঙ্গল কোচ
Next: সোমবার দিনভর আবহাওয়ার হেরফের হবে

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.