Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • দক্ষতাই শেষ কথা, এইচ-১বি ভিসা সংক্রান্ত নিয়মে বিস্তর বদল ডোনাল্ড ট্রাম্পের

দক্ষতাই শেষ কথা, এইচ-১বি ভিসা সংক্রান্ত নিয়মে বিস্তর বদল ডোনাল্ড ট্রাম্পের

Online Desk ডিসেম্বর 24, 2025
trump-confused.png

ওঙ্কার ডেস্ক: এইচ-১বি ভিসার নিয়মে বড়সড় বদল করল ট্রাম্প প্রশাসন। লটারি নয়, এবার থেকে দক্ষতার বিচারেই এইচ-১বি ভিসা দেবে ট্রাম্প। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ভিসার নিয়মে বদলের কথা ঘোষণা করেছে। জানানো হয়েছে, এ বার থেকে দক্ষতা এবং উচ্চহারের বেতনই অগ্রাধিকার পাবে ভিসা পাওয়ার ক্ষেত্রে।
কিন্তু কেন এই সিদ্ধান্ত? মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই পদক্ষেপের ফলে আমেরিকানদের নিজের দেশে কাজের সুযোগ এবং পরিবেশ আরও সুরক্ষিত হবে। ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ভিসার এই নয়া নিয়ম চালু হবে।
বর্তমানে বছরে ৬৫ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয়। তা আরও ২০ হাজার বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের মতে, লটারি ব্যবস্থার মাধ্যমে ‘অসাধু’ নিয়োগকর্তারা সুবিধা ভোগ করতেন। অনেক কম দক্ষ কর্মীদের অল্প বেতনে চাকরি দিয়ে আমেরিকায় আনতেন।
আমেরিকানেরাও এই কারণে দক্ষতা সত্ত্বেও কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন। এই বিষয় নিয়ে নানা সময়ে বিতর্ক সমালোচনা হয়েছে। সেকারণে সব দিক বিবেচনা করেই লটারি ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানানো হয়েছে, এখন থেকে এইচ-১বি ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির কাছ থেকে এক লক্ষ ডলার নেওয়া হবে। যাঁরা নতুন করে আবেদন করতে বা ভিসা পুনর্নবীকরণ করতে চান, তাঁদের কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।

Post Views: 209

Continue Reading

Previous: দেশে না ফিরলে কোনো আবেদনই শোনা হবে না; বিজয় মাল্যকে জানিয়ে দিল বোম্বে হাইকোর্ট
Next: পরীক্ষার প্রশ্নে ‘মুসলিমদের উপর অত্যাচার’ প্রসঙ্গ, সাসপেন্ড জামিয়া মিলিয়ার অধ্যাপক

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.