Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইসলামিক স্টেটের হামলায় মৃত্যু দুই মার্কিন সেনা জওয়ান ও এক নাগরিকের

ইসলামিক স্টেটের হামলায় মৃত্যু দুই মার্কিন সেনা জওয়ান ও এক নাগরিকের

Online Desk ডিসেম্বর 14, 2025
is.jpg

ওঙ্কার ডেস্ক: সিরিয়ায় ফের মাথাচড়া দিচ্ছে ইসলামিক স্টেট। সে দেশে বাশার-আল-আসাদ সরকারের পতনের পর ক্রমশ নিজেদের অস্তিত্ব জানান দিতে শুরু করেছে এই সশস্ত্র গোষ্ঠী। মধ্য সিরিয়ায় আইএস জঙ্গির হামলায় মৃত্যু হল দুই মার্কিন সেনা ও এক সাধারণ নাগরিকের।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড শনিবার এই আক্রমণের কথা জানিয়েছে। রিপোর্ট অনুসারে, পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বিষয়টি নিয়ে জানান, মার্কিন সেনার একটি বৈঠক চলছিল শনিবার। আচমকা সে সময় অতর্কিতে হামলা চালায় এক আইএস জঙ্গি। এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ওই জঙ্গি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মার্কিন জওয়ান ও এক নাগরিকের। এই হামলায় তিন সেনা জওয়ান গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তবে হামলার পর নিজেকে বাঁচাতে পারেনি ওই জঙ্গি। পালটা গুলিতে তার মৃত্যু হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘সকলের জেনে রাখা উচিত এটা, কেউ যদি মার্কিনিদের উপর হামলা চালায় তবে সে দুনিয়ার যেখানেই থাকুক না কেন তাঁর জীবনের শেষ সময় চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাঁকে খুঁজে বের করে নির্মমভাবে হত্যা করবে।’

আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার এই প্রথম বড় ধরণের হামলা চালাল ইসলামিক স্টেট। সশস্ত্র এই জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করতে দেশটিতে বিশাল সংখ্যক সেনা মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, গত নভেম্বরে আন্তর্জাতিক জোটে যোগ দেয় সিরিয়ার নয়া সরকার। লক্ষ্য আইএস এর বিরুদ্ধে লড়াই জোরদার করা।

Post Views: 163

Continue Reading

Previous: ছিল না নেতা-মন্ত্রীদের হ্যাংলামি, হায়দরাবাদে সফল মেসির অনুষ্ঠান, রাহুল গান্ধীকে ১০ নম্বর জার্সি উপহার কিংবদন্তির
Next: হোটেল থেকে বাইরে খেতে বেরিয়েই কীভাবে পুলিশের জালে গৌরব ও সৌরভ লুথরা?

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.