Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছিল না নেতা-মন্ত্রীদের হ্যাংলামি, হায়দরাবাদে সফল মেসির অনুষ্ঠান, রাহুল গান্ধীকে ১০ নম্বর জার্সি উপহার কিংবদন্তির

ছিল না নেতা-মন্ত্রীদের হ্যাংলামি, হায়দরাবাদে সফল মেসির অনুষ্ঠান, রাহুল গান্ধীকে ১০ নম্বর জার্সি উপহার কিংবদন্তির

Online Desk ডিসেম্বর 14, 2025
messi-rahul.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতায় লিয়োনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা হলেও হায়দরাবাদে শনিবার সফল ভাবে সম্পন্ন হল ফুটবল কিংবদন্তির অনুষ্ঠান। শনিবার নিজামের শহরে মেসির সঙ্গে সাক্ষাৎ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন সনিয়া-তনয়কে ১০ নম্বর জার্সি উপহার দেন বিশ্বকাপজয়ী।

শনিবার বিমানে চেপে দুপুর দু’টো নাগাদ হায়দরাবাদে যান মেসি। সেখানে সন্ধ্যায় বিশেষ প্রদর্শনী ম্যাচ ছিল। দু’পক্ষের প্লেয়ারদের সঙ্গে হাত মেলানোর পাশাপাশি বল নিয়ে কসরত করেন আর্জেন্তিনীয় কিংবদন্তি। মেসি যখন মাঠে নামেন সেই সময় তাঁর পিছনে ছিল ডি পল, সুয়ারেজ। তবে কলকাতার মতো মেসিকে ঘিরে হ্যাংলামি করেননি কেউ। দর্শকদেরও কিংবদন্তিকে দেখতে সমস্যা হয়নি। মাঠে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে ফুটবল খেলেন বিশ্বকাপজয়ী। মেসিকে সংবর্ধনাও দেওয়া হয়। হায়দরাবাদে এসে অভিভূত মেসি বলেন, ‘এখানে যে ভালোবাসা পেয়েছি, তা মনে থাকবে।’ বক্তব্য রাখেন লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পলও। অনেকের সঙ্গে হাসিমুখ ছবি তোলেন মেসি। তবে গোটা বিষয়টা সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসির অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সল্টলেক স্টেডিয়ামে আসার আগেই মেসি মাঠ থেকে বেরিয়ে যান। নেতা মন্ত্রীরা মেসিকে ঘিরে থাকায় সাধারণ দর্শক যাঁরা টাকা দিয়ে টিকিট কেটেছিলেন তাঁরা মেসিকে দেখতে পাননি। ফলে মাঠের মধ্যে চেয়ার ও জলের বোতল ছোঁড়ে বিক্ষুব্ধ জনতা। তৈরি হয় চরম অব্যবস্থা।

Post Views: 207

Continue Reading

Previous: তাপমাত্রা কিছুটা বাড়লেও, আপাতত শীতের আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গে
Next: ইসলামিক স্টেটের হামলায় মৃত্যু দুই মার্কিন সেনা জওয়ান ও এক নাগরিকের

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.