Skip to content
অক্টোবর 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আন্তর্জাতিক
  • মাঝ আকাশে বীরত্বের দুই নাম – পাইলট স্মিত আর ছয় বছরের নিনা

মাঝ আকাশে বীরত্বের দুই নাম – পাইলট স্মিত আর ছয় বছরের নিনা

Online Desk অক্টোবর 3, 2026
New-Project-49.webp

দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 ফ্লাইটটি তখন ৩৪ হাজার ফুট উঁচুতে। সবকিছু স্বাভাবিক। কিন্তু ককপিটের ভিতরে তখন ঘটে চলেছে এক ভয়ঙ্কর ঘটনা, যা বদলে দিতে পারত ১৮০ জন যাত্রীর ভাগ্য। সেই মৃত্যুর মুখ থেকে সবাইকে ফিরিয়ে আনলেন দুজন – ভারতীয় পাইলট স্মিত সাবরওয়াল আর মাত্র ছয় বছরের এক শিশু, নিনা মানেস।

সেদিন বিমানের একেবারে সামনের সারিতে বসেছিল মানেস পরিবার। ইজরায়েলের বিখ্যাত ব্যাঙ্ক লিউমির সিইও টিজিভিকা মানেস, তাঁর স্ত্রী টালি আর ছোট্ট মেয়ে নিনা। উড়ানের আড়াই ঘণ্টা পর নিনা মায়ের সঙ্গে টয়লেটে যায়। টয়লেটটি ছিল ককপিটের ঠিক পাশেই।

ভিতর থেকেই ছোট্ট নিনা শুনতে পায় ককপিটে কিছু একটা গোলমাল হচ্ছে। কারা যেন চিৎকার করে ঝগড়া করছে। কিছু একটা আঁচ করে সে টয়লেটের দরজা খুলেই আর্তনাদ করে ওঠে, “বাবা, আমরা মরতে চাই না!”

মেয়ের চিৎকার শুনে ছুটে আসেন বাবা টিজিভিকা। ককপিটের দিকে এগোতেই তিনি দেখেন এক রক্তাক্ত দৃশ্য।

আসলে তখন ককপিটে সহকারী পাইলট ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন পাইলট স্মিতের উপর। তাঁকে এলোপাথাড়ি কোপাচ্ছেন, আর বিমানটিকে ক্র্যাশ করানোর চেষ্টা করছেন। গুরুতর জখম হয়েও স্মিত নিজের শেষ শক্তি দিয়ে ককপিটের দরজা খুলে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন।

নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে টিজিভিকা বলেছেন, “ককপিটের ভিতরে তখন রক্তে ভেসে যাচ্ছিল। স্মিত কোনওমতে দরজা খুলে মেঝেতে পড়ে যান, তখনও তাঁর উপর চেপে বসে হামলা চালাচ্ছিল সহকারী পাইলট।”

এই দৃশ্য দেখে আর এক মুহূর্ত দেরি করেননি টিজিভিকা। সঙ্গে আরও দুই যাত্রীকে নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন হামলাকারীর উপর। টিজিভিকার কথায়, “আমরা তিনজন মিলে ওকে চেপে ধরি। তারপর ইয়ারফোনের তার দিয়েই ওর হাত বেঁধে ফেলি।”

এদিকে পাইলটের নিয়ন্ত্রণ ছাড়া বিমানটি তখন দ্রুত নিচে নামতে শুরু করেছে। কেবিনে আতঙ্ক, চিৎকার। টিজিভিকার ভাষায়, “মনে হচ্ছিল যেন ভূতের সিনেমা চলছে ভিতরে।”

ঠিক তখনই ত্রাতা হয়ে আসেন বিমানে থাকা দুজন অফ-ডিউটি পাইলট। তাঁরা ছুটে গিয়ে ককপিটের নিয়ন্ত্রণ নেন এবং অসাধারণ দক্ষতায় বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান।

বুধবার সকাল ৬টা ৪৯ মিনিটে দুবাই থেকে রওনা হয়েছিল বিমানটি। মাঝ আকাশে এই নৃশংস হামলায় মাথা, হাত সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হন স্মিত। বিমানে থাকা এক চিকিৎসক যাত্রীই প্রথমে তাঁর চিকিৎসা করেন। পরে তাবুকে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দুবাইয়ে স্থানান্তরিত করা হয়।

স্মিতের এই অসম সাহসিকতার কাহিনি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু – সবাই কুর্নিশ জানিয়েছেন তাঁকে। জন্মসূত্রে গুজরাটি এই বীর পাইলটকে ‘বিশিষ্ট গুজরাত গরিমা’ সম্মান দিয়েছে গুজরাট সরকার।

আর এই গল্পের নীরব নায়িকা হয়ে থাকল ছয় বছরের নিনা, যার একটা চিৎকারই ১৮০ জন মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনল।

Continue Reading

Previous: জ্ঞানেশের ইস্তফার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ, শিবাজি পার্কে ‘ককরোচ’দের পাশে নাসিরুদ্দিন শাহ
Next: ফ্লাইদুবাই বিমানে হামলা, অভিযুক্ত পাইলটের পরিচয় প্রকাশ্যে, আগেই তাঁকে নিষিদ্ধ করেছিল ওমান

সম্পর্কিত গল্প

New-Project-60.webp

ফ্লাইদুবাই কাণ্ডে ‘দেবদূত’ দুই পাইলটকে নিয়ে বাড়ছে রহস্য, পরিচয় গোপন রাখল সংস্থা

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-51.webp

“আপনি গোটা বিশ্বের হিরো”, ক্যাপ্টেন স্মিতকে ফোনে বললেন নেতানিয়াহু, স্বাধীনতা দিবসে মশাল জ্বালানোর আমন্ত্রণও

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-50.webp

ককপিটের ভিতরের সেই ভয়ঙ্কর মুহূর্তের বর্ণনা দিলেন ক্যাপ্টেন স্মিত, নেতানিয়াহুকে বললেন, ‘শেষ শক্তি দিয়ে দরজা খুলেছিলাম’

Online Desk অক্টোবর 4, 2026

You may have missed

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
Edit.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্টের স্বাদের মোগলাই পরোটা

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

ফ্যাটি লিভার কী, কেন হয়, লক্ষণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.