Skip to content
অক্টোবর 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আন্তর্জাতিক
  • ফ্লাইদুবাই বিমানে হামলা, অভিযুক্ত পাইলটের পরিচয় প্রকাশ্যে, আগেই তাঁকে নিষিদ্ধ করেছিল ওমান

ফ্লাইদুবাই বিমানে হামলা, অভিযুক্ত পাইলটের পরিচয় প্রকাশ্যে, আগেই তাঁকে নিষিদ্ধ করেছিল ওমান

Online Desk অক্টোবর 3, 2026
fly-dubai.jpg

ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটের উপর হামলার ঘটনায় অভিযুক্তের পরিচয় সামনে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, তাঁর নাম হামাম আল-হাম্মামি। তিনি ওমানের নাগরিক। ওমানেই বিমান চালানোর উপর আগেই ওই পাইলটের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তার পর তিনি দুবাইয়ের একটি বিমান সংস্থায় যোগ দেন।

কেন তাঁকে নিষিদ্ধ করা হয়েছিল, তা নিয়েও উঠে এসেছে একাধিক তথ্য। রিপোর্টে দাবি করা হয়েছে, হামাম উগ্র ও কট্টরপন্থী মতাদর্শে বিশ্বাসী। বিষয়টি গোচরে আসার পর ওমান কর্তৃপক্ষ তাঁকে বিমান চালানো থেকে সরিয়ে দেয়। পরে তাঁকে প্রশাসনিক দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হলেও উড়ান পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। এরপরও কীভাবে ফ্লাইদুবাই তাঁকে নিয়োগ করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ইজরায়েলের রুটে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল কেন, সেই প্রশ্নও সামনে এসেছে। ওমান হামামকে নিষিদ্ধ করলেও তাঁর মতাদর্শ সম্পর্কে অন্য দেশগুলিকে কোনও তথ্য দেওয়া হয়েছিল কি না, তা এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে ওমান কর্তৃপক্ষের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, বুধবার সকালে দুবাই থেকে ইজরায়েলের তেল আভিভের উদ্দেশে যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের বিমানটি। বিমানে যাত্রী এবং ক্রু মিলিয়ে ছিলেন ১৮০ জন। বিমানটির পাইলট ছিলেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছর। অভিযোগ, মাঝ আকাশেই ককপিটে ক্যাপ্টেন স্মিতের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন হামাম। এরপর দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। বিমানটি প্রায় ১৪ হাজার ফুট নীচে নেমে যায়। আহত অবস্থাতেই কোনওরকমে ককপিটের দরজা খুলতে সক্ষম হন স্মিত। এরপর কয়েকজন যাত্রী ককপিটে ঢুকে অভিযুক্তকে ধরে ফেলেন।

Continue Reading

Previous: মাঝ আকাশে বীরত্বের দুই নাম – পাইলট স্মিত আর ছয় বছরের নিনা
Next: জ্ঞানেশের ইস্তফার দাবিতে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ, পদত্যাগ করবেন মুখ্য নির্বাচন কমিশনার?

সম্পর্কিত গল্প

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
WhatsApp-Image-2026-10-04-at-16.30.37.jpeg

দেশের আদালতগুলিতে মামলার পাহাড় ! ১০ বছরের ওপর নিষ্পত্তিহীন লাখ লাখ মামলা, জানাচ্ছে কেন্দ্রও

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-60.webp

ফ্লাইদুবাই কাণ্ডে ‘দেবদূত’ দুই পাইলটকে নিয়ে বাড়ছে রহস্য, পরিচয় গোপন রাখল সংস্থা

Online Desk অক্টোবর 4, 2026

You may have missed

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
Edit.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্টের স্বাদের মোগলাই পরোটা

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

ফ্যাটি লিভার কী, কেন হয়, লক্ষণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.