Skip to content
অক্টোবর 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • জ্ঞানেশের ইস্তফার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ, শিবাজি পার্কে ‘ককরোচ’দের পাশে নাসিরুদ্দিন শাহ

জ্ঞানেশের ইস্তফার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ, শিবাজি পার্কে ‘ককরোচ’দের পাশে নাসিরুদ্দিন শাহ

Online Desk অক্টোবর 3, 2026
New-Project-48.webp

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দেশের রাজনীতি। একদিকে মুম্বইয়ের শিবাজি পার্কে ‘ককরোচ জনতা পার্টি’র ডাকে জেল ভরো কর্মসূচি, অন্যদিকে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের দেশের প্রতিটি জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ। এই উত্তাল আবহেই শিবাজি পার্কের আন্দোলনে আচমকা হাজির হয়ে সবাইকে চমকে দিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

জানা গিয়েছে, প্রথমে শিবাজি পার্কে বিক্ষোভের অনুমতি দেয়নি মুম্বই পুলিশ। অনুমতি না মেলায় কৌশল বদলে ‘জেল ভরো’র ডাক দেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপক। বৃহস্পতিবার রাত থেকেই মায়ানগরীতে জমায়েত শুরু করেন আন্দোলনকারীরা, যাদের নিজেদের ‘আরশোলা’ বলে পরিচয় দেন।

বিক্ষোভ রুখতে রাতেই কড়া হয় পুলিশ। জমায়েতের অভিযোগে থানায় তুলে নিয়ে যাওয়া হয় অভিজিৎ দীপককে। যদিও কিছুক্ষণ পরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু গোটা এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এই টানটান পরিস্থিতির মধ্যেই শুক্রবার, গান্ধী জয়ন্তীর দিন শিবাজি পার্কে পৌঁছে যান নাসিরুদ্দিন শাহ। বিক্ষোভ মঞ্চে গিয়ে তিনি সরাসরি দেখা করেন অভিজিৎ দীপকের সঙ্গে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দীপককে জড়িয়ে ধরে আন্দোলনের প্রশংসা করছেন তিনি। আন্দোলনকারীদের কাছে এই উপস্থিতি বড় প্রাপ্তি।

নাসিরুদ্দিনের এই সমর্থনে রীতিমতো উচ্ছ্বসিত সিজেপি প্রধান। এক্স হ্যান্ডেলে সেই মুহূর্তের ছবি শেয়ার করে অভিজিৎ লেখেন, “আমি কি স্বপ্ন দেখছি, নাকি সত্যিই এমনটা হল?” আন্দোলনকারীদের মতে, দেশের এই অস্থির সময়ে নাসিরুদ্দিন শাহের মতো একজন তারকার প্রকাশ্যে পাশে দাঁড়ানো তাঁদের লড়াইকে আরও শক্তি জোগাবে।

Continue Reading

Previous: সাম্বা আবেগ থাকলেও ঐতিহাসিক ম্যাচে টিকিট বিক্রি তলানিতে
Next: মাঝ আকাশে বীরত্বের দুই নাম – পাইলট স্মিত আর ছয় বছরের নিনা

সম্পর্কিত গল্প

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-61.webp

ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত ISF প্রার্থী, উত্তপ্ত নন্দীগ্রাম

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-60.webp

ফ্লাইদুবাই কাণ্ডে ‘দেবদূত’ দুই পাইলটকে নিয়ে বাড়ছে রহস্য, পরিচয় গোপন রাখল সংস্থা

Online Desk অক্টোবর 4, 2026

You may have missed

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
Edit.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্টের স্বাদের মোগলাই পরোটা

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

ফ্যাটি লিভার কী, কেন হয়, লক্ষণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.