Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরান-ইজরায়েল সংঘাতে আমেরিকার প্রবেশ, হাই অ্যালার্ট জারি ওয়াশিংটন-নিউ ইয়র্ক-লস অ্যাঞ্জেলসে

ইরান-ইজরায়েল সংঘাতে আমেরিকার প্রবেশ, হাই অ্যালার্ট জারি ওয়াশিংটন-নিউ ইয়র্ক-লস অ্যাঞ্জেলসে

Online Desk জুন 22, 2025
USA-Alart.jpg

ওঙ্কার ডেস্ক: ইরান ও ইজরায়েলের সংঘাতের মাঝে সরাসরি সামরিক হস্তক্ষেপ করেছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে স্বীকার করেছেন, ইরানের তিনটি পরমাণুকেন্দ্রে সফল বোমা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর পরই ওয়াশিংটন, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস-সহ আমেরিকার একাধিক শহরে জারি হয়েছে হাই অ্যালার্ট। আশঙ্কা হামলা হতে পারে যুক্তরাষ্ট্রের এই জনবহুল শহর গুলিতে।

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তাদের এক্স হ্যান্ডল পোস্টে লিখেছে, “ইরানে বর্তমান পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। নিউ ইয়র্কের বিভিন্ন ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক কেন্দ্রগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। শহরের নিরাপত্তা ব্যবস্থায় নতুন স্তর যুক্ত করা হয়েছে।” নিউ ইয়র্কের পরে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট (ডিসি) এবং লস অ্যাঞ্জেলস প্রশাসন থেকেও একইরকম সতর্কতা জারি করা হয়েছে। লস অ্যাঞ্জেলসের মেয়র জানিয়েছেন, শহরের ‘হাই-রিস্ক জোন’গুলিতে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে সমন্বয় রেখে কাজ চলছে।

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইরান ও ইজরায়েলের মধ্যে শুরু হওয়া পাল্টা হামলার পর থেকেই পশ্চিম এশিয়ার পরিস্থিতি উত্তপ্ত। ইজরায়েল প্রথমে হামলা চালায় ইরানের মিলিটারি ও পরমাণুকেন্দ্রগুলিতে, যার পাল্টা জবাব দেয় ইরান। তারপর এক সপ্তাহের মধ্যে ইজরায়েল বারবার মার্কিন সমর্থন চেয়েছে। ট্রাম্প যদিও প্রথমে দুই সপ্তাহ সময় নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু নিজেই সেই কথা না মেনে ইরানে ফোরডো, নাতানজ ও ইসফাহান-এর মতো পরমাণু কেন্দ্রে বোমা ফেলে নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। এই হামলার পর ইরানের তরফে পাল্টা প্রতিশোধ নেওয়ার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে।

Post Views: 231

Continue Reading

Previous: এবার ডারশু ওটিটি’তে আসছে রহস্যকাহিনী ‘সন্ধ্যে নামার পরে’, কেমন হবে এই সিরিজ?
Next: শ্মশানের জমি অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে , অভিযোগ খতিয়ে দেখতে এলাকায় সাংসদ জুন মালিয়া

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.