Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরে এখনও রাজি জেলেনস্কি

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরে এখনও রাজি জেলেনস্কি

Online Desk মার্চ 3, 2025
zelensky.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময়ের ছবি দেখেছে গোটা বিশ্ব। তার পরেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরে। ব্রিটেনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, আবার যদি ট্রাম্প প্রশাসনের তরফে তাঁকে ডাকা হয়, তিনি যেতে প্রস্তুত আলোচনার জন্য। তবে তাঁর কথাও শুনতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জেলেনস্কি।
উল্লেখ্য, সম্প্রতি ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরের উদ্দেশে হোয়াইট হাউসে গিয়েছিলেন জেলেনস্কি। সেখানে ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে তাঁর বৈঠক হয়। সংবাদমাধ্যমের সামনেই তিন জনেই উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজ না করেই বেরিয়ে যান জেলেনস্কি এবং তাঁর প্রতিনিধি দল।
সোমবার সকালে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘আমরা ইউরোপ থেকে পূর্ণ সমর্থন পেয়েছি। একটি বিষয়ে সকলেই একমত, সকলেই শান্তি চায়। সেই কারণেই আমাদের নিরাপত্তার নিশ্চয়তা দরকার। এটাই ইউরোপের অবস্থান।’ তবে পূর্বে সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, ‘অবশ্যই আমরা আমেরিকাকেও গুরুত্ব দিই। ওদের কাছ থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি। তার জন্য আমরা কৃতজ্ঞ। ইউক্রেনের প্রতিরোধ পুরোটাই তার বন্ধু দেশগুলির সাহায্যের উপর নির্ভরশীল। যে সাহায্য তারা করছে ইউক্রেন এবং নিজেদের নিরাপত্তার স্বার্থে। আমরা শান্তি চাই। অবিরত যুদ্ধ চাই না। নিরাপত্তার নিশ্চয়তা এই শান্তির চাবিকাঠি।’

ভিডিও দেখুন- 

Post Views: 89

Continue Reading

Previous: শতরান মিস, বরুণ চক্রবর্তীর প্রশংসা, নিউজিল্যান্ডকে হারিয়ে খোলামেলা শ্রেয়স
Next: শুভেন্দুর গড়ে সমবায় ভোটে তৃণমূলের জয়জয়কার

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.