Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ওয়াশিংটনের মাধ্যমে ভেনেজুয়েলার তেল পুনরায় কেনা শুরু করল ভারত

ওয়াশিংটনের মাধ্যমে ভেনেজুয়েলার তেল পুনরায় কেনা শুরু করল ভারত

Online Desk ফেব্রুয়ারি 25, 2026
trump-modi-1.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন সংস্থা শেভরন ভেনেজুয়েলার তেল বিক্রি করে। ওই সংস্থার মাধ্যমে ফের ভেনেজুয়েলার তেল কেনা শুরু করে দিল নয়াদিল্লি। ভারতের রিলায়্যান্স গোষ্ঠী ওই সংস্থার কাছ থেকে তেল কিনছে বলে জানা গিয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, গত দু’বছরের মধ্যে এই প্রথম শেভরন-এর কাছ থেকে ভেনেজুয়েলার তেল কিনতে চলেছে ভারতের রিলায়্যান্স গোষ্ঠী। ভেনেজুয়েলার বসকান থেকে উত্তোলিত অশোধিত তেল কিনছে আম্বানিদের সংস্থা। চলতি ফেব্রুয়ারিতেই শেভরন-এর সঙ্গে চুক্তি হয়েছে এ বিষয়ে রিলায়্যান্সের। তবে আনুষ্ঠানিক ভাবে কিছু বলা হয়নি এ বিষয়ে।

সূত্রের খবর, রিলায়্যান্স গোষ্ঠীর পাশাপাশি আরও বেশ কিছু ভারতীয় সংস্থা ভেনেজুয়েলার তেল কিনতে আগ্রহী। ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাও এই তালিকায় রয়েছে। উল্লেখ্য, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার পর থেকেই সে দেশের তেল সম্পদ নিয়ে আলোচনা শুরু হয়েছে। মার্কিন সংস্থাগুলি ভেনেজুয়েলার তেলে দখল বাড়াতে শুরু করেছে। ওই তেল ভারতকে বিক্রি করতে আগ্রহী ওয়াশিংটন। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছিলেন দিল্লির সঙ্গে এ বিষয়ে আলোচনা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রসঙ্গত, ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলভান্ডার। ৩০ হাজার কোটি ব্যারেল তেল রয়েছে এই দেশে। প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণের পরে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল দেবে।

Post Views: 65

Continue Reading

Previous: বাজেটে কোনও প্রকল্প নেই, অথচ নাম পরিবর্তনের বেলায় সায়, কেন্দ্র সরকারকে তোপ শশী থারুরের
Next: ইতিহাস গড়ে নেদারল্যান্ডস্-এর কনিষ্ঠ এবং প্রথম সমকামী প্রধানপমন্ত্রী হিসাবে শপথ নিলেন রব জেটেন

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.