Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাজেটে কোনও প্রকল্প নেই, অথচ নাম পরিবর্তনের বেলায় সায়, কেন্দ্র সরকারকে তোপ শশী থারুরের

বাজেটে কোনও প্রকল্প নেই, অথচ নাম পরিবর্তনের বেলায় সায়, কেন্দ্র সরকারকে তোপ শশী থারুরের

Online Desk ফেব্রুয়ারি 25, 2026
THARUR-KAKU.jpg

ওঙ্কার ডেস্কঃ কেরলে বিধানসভা ভোট। তার আগেই কেরলের নামবদল প্রস্তাবে সায় দিল মোদী সরকার। এই ঘটনাকে কেন্দ্র করেই কেন্দ্র সরকারকে বিঁধলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি স্পষ্ট জানান, দক্ষিণের এই রাজ্যকে আলাদা করে কোনও প্রকল্প দেয় না। কেন্দ্রীয় বাজেটে নাম থাকে না। অথচ নামবদলের প্রস্তাবে সায় দিচ্ছে। কংগ্রেস সাংসদ প্রশ্ন তোলেন, কেরলের নাম এমনিতেই মালয়ালমে কেরলম। সুতরাং আলাদা করে ইংরেজিতেও সেই নাম নিয়ে আসার অর্থ কী!
এদিন থারুর বলেছেন, সরকার আমাদের একটা AIIMS বা নতুন কোনও প্রতিষ্ঠান দেয়নি। কেন্দ্রীয় বাজেটে আমাদের কোনও প্রকল্পও দেয়নি। অথচ যখন নাম পরিবর্তনের কথা এল, তখন তারা এটি অনুমোদন করতে ইচ্ছুক হয়ে গেল!” কংগ্রেস সাংসদের এহেন আক্রমণকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, দীর্ঘদিন আগেই নাম বদলাতে চেয়ে প্রস্তাব পাশ করেছে কেরল বিধানসভা। সেই প্রস্তাবের মূল দাবি, রাজ্যের নাম পালটে রাখতে হবে কেরলম। কারণ এই নামে রাজ্যের প্রধান ভাষা মালয়ালমের ছোঁয়া রয়েছে। রাজ্যের নামের সঙ্গে সেখানকার ভাষা এবং সংস্কৃতির যোগ থাকা খুবই জরুরি। প্রথমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল, নাম বদলের প্রস্তাবে কিছু টেকনিক্যাল বিষয় রাখা প্রয়োজন। সেগুলি মেনেই ২০২৪ সালের ২৫ জুন পাশ হয় দ্বিতীয় প্রস্তাবটি। এবার নাম বদলে সায় দিয়েছে কেন্দ্র।

Post Views: 216

Continue Reading

Previous: বিয়ের আসরে নববধূর পেটে গুলি, আনন্দের মুহূর্ত বদলে গেল শোকের আবহে
Next: ওয়াশিংটনের মাধ্যমে ভেনেজুয়েলার তেল পুনরায় কেনা শুরু করল ভারত

সম্পর্কিত গল্প

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.