Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিয়ের আসরে নববধূর পেটে গুলি, আনন্দের মুহূর্ত বদলে গেল শোকের আবহে

বিয়ের আসরে নববধূর পেটে গুলি, আনন্দের মুহূর্ত বদলে গেল শোকের আবহে

Online Desk ফেব্রুয়ারি 25, 2026
gun-size.jpg

ওঙ্কার ডেস্ক: হইচই করে জাঁকজমকপূর্ণ ভাবে চলছিল বিয়ের অনুষ্ঠান। নতুন জীবন শুরুর সেই ভরা অনুষ্ঠানে নববধূকে লক্ষ্য করে চালানো হল গুলি। প্রকাশ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে বিহারের বক্সারে।

রিপোর্ট অনুসারে, অভিযুক্ত একজন যুবক। তার নাম দীনবন্ধু। মনে করা হচ্ছে সম্পর্ক জনিত কারণে এই কাণ্ড করেছে অভিযুক্ত। ঘটনার সময় ১৮ বছর বয়সী আরতি কুমারী তাঁর হবু বরের সঙ্গে বিয়ের আসরে মঞ্চে ছিলেন। তাঁদেরকে ঘিরে ছিলেন বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজন। সেই সময় আরতির বোন, নতুন বরের কপালে সিঁদুর দিচ্ছিলেন। এরপর আরতির দিকে এগিয়ে যান তিনি। সেই সময় মঞ্চের সামনে জড়ো হওয়া অতিথিদের মধ্যে থেকে এক জন আচমকা আরতির পেটে গুলি করে। আরতিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক চিকিৎসার পর, চিকিৎসকরা তাঁকে বারাণসী ট্রমা সেন্টারে রেফার করেন। তাঁর বর্তমান অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। স্থানীয়রা মনে করছেন, প্রেমের সম্পর্কের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। অভিযুক্ত দীনবন্ধু পলাতক থাকলেও, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাবা-মাকে আটক করেছে। পুলিশ আধিকারিক চন্দন কুমার জানিয়েছেন, একটি মদ সংক্রান্ত মামলায় আগেই অভিযুক্ত জেল খেটেছে। তাকে গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ।

Post Views: 170

Continue Reading

Previous: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিরতির জন্য ভোটাভুটি পর্ব চলল রাষ্ট্রসংঘে; অংশগ্রহণে বিরত থাকল ভারত
Next: বাজেটে কোনও প্রকল্প নেই, অথচ নাম পরিবর্তনের বেলায় সায়, কেন্দ্র সরকারকে তোপ শশী থারুরের

সম্পর্কিত গল্প

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.