Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আমেরিকার সঙ্গে সহযোগিতার সম্পর্কের বার্তা দিলেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

আমেরিকার সঙ্গে সহযোগিতার সম্পর্কের বার্তা দিলেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

Online Desk জানুয়ারি 5, 2026
trump-delcy.jpg

ওঙ্কার ডেস্কঃ ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেসকে রবিবার হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছিলেন, কথা না-শুনলে বড় মূল্য চোকাতে হবে। তারপরই সুর নরম করলেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। টেলিগ্রামে দু’টি বাক্যে জানালেন, আমেরিকার সঙ্গে সহযোগিতার কথা।
সূত্রের খবর, ডেলসি লিখেছেন, ‘‘আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে ভারসাম্যপূর্ণ এবং শ্রদ্ধাশীল সম্পর্ক স্থাপন আমাদের অগ্রাধিকার। পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করার জন্য আমরা আমেরিকার সরকারকে আহ্বান জানাচ্ছি।’’
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর ট্রাম্প জানিয়েছিলেন, ভাইস প্রেসিডেন্ট ডেলসি আমেরিকার সঙ্গে সহযোগিতাই করবেন। কিন্তু ডেলসি সেকথা স্বীকার করেননি। তিনি স্পষ্ট জানিয়েছিলেন,ভেনেজুয়েলার একটাই প্রেসিডেন্ট, মাদুরো। মাদুরো ও তাঁর স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছিলেন ডেলসি।
রবিবার মার্কিন প্রেসিডেন্ট জানান, কথা না-শুনলে ডেলসিকে আরও বড় মূল্য চোকাতে হবে। মাদুরোর থেকেও বড় মূল্য দিতে হতে পারে। এমনকি, ভেনেজুয়েলায় দ্বিতীয় বার সামরিক আক্রমণেরও হুঁশিয়ারি দেন ট্রাম্প। তার পরেই ডেলসি সুর নরম করেছেন।
শনিবার মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ করে ট্রাম্পের বাহিনী। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে নিউ ইয়র্কে। সূত্রের খবর, আপাতত ব্রুকলিনের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে তাঁদের।

Post Views: 100

Continue Reading

Previous: রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে অখুশি ট্রাম্প, ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানোর ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের
Next: ব্রুকলিন জেলে রয়েছেন মাদুরো, এই জেলে বিচারপতিরাও পাঠাতে চান না অভিযুক্তদের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.