Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভয়াবহ দুর্ঘটনা ক্যালিফোর্নিয়ায়, বিমান ভেঙে পড়ল রাস্তায়, ১৫টি বাড়িতে অগ্নিকাণ্ড

ভয়াবহ দুর্ঘটনা ক্যালিফোর্নিয়ায়, বিমান ভেঙে পড়ল রাস্তায়, ১৫টি বাড়িতে অগ্নিকাণ্ড

Online Desk মে 23, 2025
WhatsApp Image 2025-05-23 at 11.09.13 AM

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। রাস্তায় বিমান ভেঙে পড়ায় ভাঙল একাধিক গাড়ি। অগ্নিকাণ্ড ১৫টি বাড়িতে। এই ঘটনায় একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনার কবলে পড়া বিমানটি একাধিক বাড়িতে ধাক্কা মারে। এর পর ভেঙে পড়ে রাস্তায়। বিমান দুর্ঘটনার ফলে সান দিয়েগোর অন্তত ১৫টি বাড়িতে আগুন ধরে গিয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাস্তায় দাঁড়িয়ে থাকা বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মৃতের সংখ্যা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।

প্রসঙ্গত, দুর্ঘটনার ফলে বিমানের জ্বালানি এলাকায় ছড়িয়ে পড়েছে। সান দিয়েগোর পুলিশের তরফে ইতিমধ্যে স্থানীয় মানুষজনকে সতর্ক করা হয়েছে। বাড়ির আশেপাশে জ্বালানির গন্ধ পেলে প্রশাসনকে জানানোর কথা বলা হয়েছে। শুধু তাই নয় বিমানের কোনও ধ্বংসাবশেষ দেখতে পেলেও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়েছে। সংবাদ মাধ্যমকে দমকল বিভাগের প্রধান ড্যান এডি বলেন, ‘বিমানের জ্বালানি চারদিকে ছড়িয়ে আছে। আমাদের প্রাথমিক লক্ষ্য হল, এই অঞ্চলের বাড়িগুলিতে তল্লাশি চালানো এবং বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া। আপাতত সেই কাজ করা হচ্ছে।’ তবে বিমানটিতে কত জন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয় দেখছেন তদন্তকারীরা।

Post Views: 155

Continue Reading

Previous: কেরলে কোভিড আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু, অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮২
Next: পড়ুয়াদের কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগ, হার্ভার্ডে বিদেশি ছাত্র ভর্তি স্থগিত করল ট্রাম্প প্রশাসন!

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.