ওঙ্কার ডেস্ক: মার্কিন আদালতের কম্পিউটার সিস্টেম হ্যাক হওয়ার ঘটনায় এবার রাশিয়াকে নিশানা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের দেশকে ঘুরিয়ে চোর বললেন তিনি। সেই সঙ্গে তিনি দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার থেকে আরও বড় খিলাড়ি।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের কম্পিউটার সিস্টেম হ্যাক হয়েছে। যার মধ্যে বেশ কিছু গোপন নথি ছিল। ছিল গুরুত্বপূর্ণ বহু নথি। জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা অভিযুক্তের তথ্যও সেই সিস্টেমে ছিল। আদালতের ওই সিস্টেম হ্যাক হয়ে যাওয়ার পিছনে মস্কোর হাত রয়েছে বলে আশঙ্কা ওয়াশিংটনের। এমনকি রাশিয়ার হাত থাকার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্পও। এই বিষয়ে তিনি বলেন, ‘ওরা এ সবে পারদর্শী’। সেই সঙ্গে তিনি বলেন, ‘এই বিষয়ে আমরা ভাল, আমরা বেশি ভাল।’ ট্রাম্পের এই মন্তব্য চর্চায় উঠে এসেছে।
উল্লেখ্য, আগামী শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকে যুদ্ধ বন্ধ নিয়ে কথা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই বৈঠক থেকে যদি কোনও রফাসূত্র বেরোয় তাহলে খুব শিগগিরই দ্বিতীয় দফার আলোচনায় বসবেন। সেই দ্বিতীয় বৈঠকে উপস্থিত থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘প্রথম বৈঠক ঠিকঠাক হলেই দ্বিতীয় বৈঠক হবে, অবশ্য যদি তারা চান।’
