Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাশিয়া ‘চোর’, মার্কিন যুক্তরাষ্ট্র আরও বড় খিলাড়ি! বড় কথা বললেন ট্রাম্প

রাশিয়া ‘চোর’, মার্কিন যুক্তরাষ্ট্র আরও বড় খিলাড়ি! বড় কথা বললেন ট্রাম্প

Online Desk আগস্ট 14, 2025
20250608_130340.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন আদালতের কম্পিউটার সিস্টেম হ্যাক হওয়ার ঘটনায় এবার রাশিয়াকে নিশানা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের দেশকে ঘুরিয়ে চোর বললেন তিনি। সেই সঙ্গে তিনি দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার থেকে আরও বড় খিলাড়ি।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের কম্পিউটার সিস্টেম হ্যাক হয়েছে। যার মধ্যে বেশ কিছু গোপন নথি ছিল। ছিল গুরুত্বপূর্ণ বহু নথি। জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা অভিযুক্তের তথ্যও সেই সিস্টেমে ছিল। আদালতের ওই সিস্টেম হ্যাক হয়ে যাওয়ার পিছনে মস্কোর হাত রয়েছে বলে আশঙ্কা ওয়াশিংটনের। এমনকি রাশিয়ার হাত থাকার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্পও। এই বিষয়ে তিনি বলেন, ‘ওরা এ সবে পারদর্শী’। সেই সঙ্গে তিনি বলেন, ‘এই বিষয়ে আমরা ভাল, আমরা বেশি ভাল।’ ট্রাম্পের এই মন্তব্য চর্চায় উঠে এসেছে।

উল্লেখ্য, আগামী শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকে যুদ্ধ বন্ধ নিয়ে কথা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই বৈঠক থেকে যদি কোনও রফাসূত্র বেরোয় তাহলে খুব শিগগিরই দ্বিতীয় দফার আলোচনায় বসবেন। সেই দ্বিতীয় বৈঠকে উপস্থিত থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘প্রথম বৈঠক ঠিকঠাক হলেই দ্বিতীয় বৈঠক হবে, অবশ্য যদি তারা চান।’

Post Views: 267

Continue Reading

Previous: আলাস্কায় ট্রাম্প সঙ্গে পুতিনের বৈঠক, ইউক্রেন যুদ্ধের ভবিষ্যতের দিকে নজর কূটনৈতিক মহলের
Next: জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ “বাস্তব দিকটিও খতিয়ে দেখা জরুরি”

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.