Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পের শুল্ক আরোপ অবৈধ, জানাল মার্কিন সুপ্রিম কোর্ট, ঘুরপথে আরও ১০ শতাংশ শুল্ক চাপালেন ডোনাল্ড!

ট্রাম্পের শুল্ক আরোপ অবৈধ, জানাল মার্কিন সুপ্রিম কোর্ট, ঘুরপথে আরও ১০ শতাংশ শুল্ক চাপালেন ডোনাল্ড!

Online Desk ফেব্রুয়ারি 21, 2026
20251207_224204.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ভারত-সহ বিশ্বের একাধিক দেশের পণ্যে চড়া হারে শুল্ক চাপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্টের তরফে ট্রাম্পের এই পদক্ষেপকে অবৈধ ঘোষণা করা হল। শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত বলেছে, ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) প্রয়োগ করে ওই শুল্ক আরোপ করেছিলেন। কিন্তু এই আইন প্রেসিডেন্টকে এই শুল্ক চাপানোর ক্ষমতা দেয় না।

যদিও সুপ্রিম কোর্টের এই রায়ে সন্তুষ্ট হতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। ভিন্ন আইন প্রয়োগ করে সমস্ত দেশের পণ্যে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন। উল্লেখ্য, শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের ৯ জন বিচারপতির মধ্যে ৬ জন ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপকে অবৈধ বলে অভিহিত করেছেন। মাত্র তিন জন বিচারপতি ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন করেছেন।

অন্য দিকে সুপ্রিম কোর্টের এই রায়ের পর প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, তা ‘জাতির জন্য অসম্মানের’। বিচারপতিদের সমালোচনা করে তিনি বলেন, কিছু বিচারপতির জন্য তিনি ‘সত্যিই লজ্জিত’। বিচারপতিরা ‘বিদেশিদের স্বার্থ রক্ষা’ করেছেন বলেও অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, বিভিন্ন দেশের ওপর চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে শুল্ককে ব্যবহার কররছেন ট্রাম্প। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জরুরি অর্থনৈতিক ক্ষমতার ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন।

Post Views: 86

Continue Reading

Previous: গরম হচ্ছে তাপমাত্রা! নিম্নচাপের ভ্রুকুটি রাজ্যের উপর?
Next: বনগাঁ অনুষ্ঠান বিতর্কে ফের শিরোনামে মিমি চক্রবর্তী!! থানায় লিখিত অভিযোগ দায়ের তনয় শাস্ত্রীর

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.