Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভারতকে ‘এসইউ-৫৭’ যুদ্ধবিমান দিতে রাজি রাশিয়া, চিন্তার ভাঁজ ইসলামাবাদের কপালে

ভারতকে ‘এসইউ-৫৭’ যুদ্ধবিমান দিতে রাজি রাশিয়া, চিন্তার ভাঁজ ইসলামাবাদের কপালে

Online Desk আগস্ট 17, 2025
su-57.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি পাকিস্তানের তরফে একাধিকবার পরমাণু হুমকি দেওয়া হয়েছে ভারতকে লক্ষ্য করে। তার জবাবে নয়াদিল্লিও স্পষ্ট জানিয়ে দিয়েছে বার বার পাকিস্তানের এমন হুমকিতে ভারত কোনও ভাবে ভীত নয়। এই আবহে এ বার ভারতকে পঞ্চম প্রজন্মের ‘স্টেলথ’ শ্রেণির যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাব দিল রাশিয়া। এই যুদ্ধবিমান ভারতের হাতে এলে পাকিস্তানের ঘুম ছুটবে বলে মত আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের।

উল্লেখ্য, গত মার্চ মাসে দিল্লিতে এক অনুষ্ঠানে ‘এসইউ-৫৭’ যুদ্ধবিমান ভারতকে দেওয়ার প্রস্তাব দেয় মস্কো। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস অলিপভ বলেছিলেন, ‘এসইউ-৫৭’ যুদ্ধবিমান নিয়ে রাশিয়া ও ভারতের মধ্যে প্রতিরক্ষা চুক্তি হলে ভারতকে প্রযুক্তি হস্তান্তর করা হবে।’ পাশাপাশি ভারতে যৌথ উদ্যোগে যুদ্ধবিমান তৈরির ব্যাপারে রাশিয়া রাজি বলেও জানিয়েছিলেন তিনি। দেশের মাটিতে তৈরি অস্ত্র ‘এয়ার টু এয়ার’ ক্ষেপণাস্ত্র এবং ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ওই যুদ্ধবিমান থেকে ছুঁড়তে পারবে ভারতের বিমানবাহিনী। সূত্রের দাবি, ‘এসইউ-৫৭’ যুদ্ধবিমান ভারত বিক্রিও করতে পারবে। মস্কোর সঙ্গে যৌথ ভাবে এই যুদ্ধবিমান তৈরি করে ভারত তার বন্ধু দেশগুলিকে এটি বিক্রি করতে পারবে। এই স্বাধীনতা নয়াদিল্লিকে দিয়েছে ক্রেমলিন। রাশিয়ার এই প্রস্তাব ভারতের প্রতিরক্ষা শিল্পের বিকাশের ক্ষেত্রে একটি বড় সুযোগ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা। মস্কোর এই প্রস্তাব নয়াদিল্লি গ্রহণ করলে ইসলামাবাদের কপালে চিন্তার ভাঁজ পড়বে তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি ‘এফ-৩৫ লাইটনিং টু’ যুদ্ধবিমান ভারত কিনতে পারত। কিন্তু, সম্প্রতি পাকিস্তানের প্রতি ট্রাম্পের অতিরিক্ত প্রীতির কারণে সেই পথে নয়াদিল্লি হাঁটবে না বলে মত বিশেষজ্ঞদের। তা ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নয়াদিল্লির বিরুদ্ধে যে শুল্কযুদ্ধ শুরু করেছে, সেটিও একটি কারণ।

Post Views: 245

Continue Reading

Previous: ‘শোলে’-র ৫০ বছর ! ছবির চিত্রগ্রাহকের কথা স্মরণ করলেন ‘বীরু’ ধর্মেন্দ্র
Next: কলকাতায় তিন নতুন মেট্রো রুটের উদ্বোধনে মোদী, থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.