Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • কলকাতায় তিন নতুন মেট্রো রুটের উদ্বোধনে মোদী, থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতায় তিন নতুন মেট্রো রুটের উদ্বোধনে মোদী, থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Online Desk আগস্ট 17, 2025
IMG-20250817-WA0050.jpg

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কলকাতার নাগরিকদের জন্য সুখবর। আগামী ২২ অগস্ট থেকে চালু হতে চলেছে শহরের তিনটি বহুল প্রতীক্ষিত মেট্রো রুট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কলকাতায় এসে এই প্রকল্পগুলির উদ্বোধন করবেন বলে সরকারি ভাবে জানানো হয়েছে। ইতিমধ্যেই রেল মন্ত্রক ও মেট্রো কর্তৃপক্ষের তরফে প্রস্তুতি তুঙ্গে।
এই বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। রেল মন্ত্রকের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে শুধু অনুষ্ঠান সংক্রান্ত তথ্যই নয়, সঙ্গে যুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গে রেলের সাম্প্রতিক উন্নয়নমূলক কার্যক্রমের বিশদ খতিয়ানও। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় সরকার রাজ্যের রেল অবকাঠামো উন্নয়নে কতটা মনোযোগী। বলা হয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গে ৮৩ হাজার ৭৬৫ কোটি টাকার বিভিন্ন রেল প্রকল্পের কাজ চলছে। চলতি বাজেটে বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে রেকর্ড ১৩ হাজার ৯৫৫ কোটি টাকা। পাশাপাশি জানানো হয়েছে, রাজ্যের ১০১টি রেলস্টেশনকে বিশ্বমানের পরিকাঠামো নিয়ে নতুন করে গড়ে তোলার কাজ শুরু হয়েছে।
এছাড়াও উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গেই চালু হয়েছে ‘মেড ইন ইন্ডিয়া’র মোট ৯টি বন্দে ভারত এক্সপ্রেস এবং ২টি অমৃত ভারত ট্রেন। চিঠিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট করেছেন, বাংলায় রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
উদ্বোধনের দিনে প্রধানমন্ত্রী শিয়ালদহ-এসপ্ল্যানেড, বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায়, নোয়াপাড়া-জয় হিন্দ (এয়ারপোর্ট) এবং হাওড়া মেট্রো সাবওয়ে রুট আনুষ্ঠানিকভাবে চালু করবেন। শহরের যাত্রী পরিষেবা যে এর ফলে আরও গতি ও স্বাচ্ছন্দ্য পাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
এই মহৎ আয়োজনের জন্য মুখ্যমন্ত্রীকে যশোর রোড মেট্রো স্টেশনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। তবে তিনি আদৌ অনুষ্ঠানে যোগ দেবেন কিনা, তা নিয়ে এখনও কোনও সরকারি সঙ্কেত পাওয়া যায়নি। রাজনৈতিক মহলে তাই জল্পনা তুঙ্গে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর একই মঞ্চে আসা আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মত বিশ্লেষকদের।

Continue Reading

Previous: ভারতকে ‘এসইউ-৫৭’ যুদ্ধবিমান দিতে রাজি রাশিয়া, চিন্তার ভাঁজ ইসলামাবাদের কপালে
Next: দিল্লিতে নিজের মাকে দু’বার ধর্ষণ গুণধর ছেলের! অবশেষে গ্রেফতার

সম্পর্কিত গল্প

New-Project-46.webp

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টে হলফনামা

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-45.webp

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ‘শাস্তি’, বেহালায় বাবা-ছেলেকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, ধৃত ৩ অভিযুক্ত

Online Desk অক্টোবর 27, 2026
1000444597.webp

মণীশ শুক্ল খুনের মামলা নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব, মন্ত্রী অর্জুনকে নিশানা বিধায়ক কৌস্তুভের, আত্মহত্যার হুঁশিয়ারি

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

Untitled.png

শীতের স্কিন কেয়ার:

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

বাড়ির উঠানে শীতকালে সবজি চাষ করুন সহজে:

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

শীতে এক বাটি গরম স্যুপ, আর কী চাই?

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-46.webp

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টে হলফনামা

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.