Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • যুদ্ধের আবহ! ইরান ছেড়ে চলে আসতে চাইছেন ভারতীয় পড়ুয়ারা

যুদ্ধের আবহ! ইরান ছেড়ে চলে আসতে চাইছেন ভারতীয় পড়ুয়ারা

Online Desk জুন 14, 2025
20250614_155808.jpg

ওঙ্কার ডেস্ক: ইজরায়েল ও ইরানের সংঘাতের মাঝে বিপাকে পড়েছেন ভারতীয় ছাত্রছাত্রীরা। প্রাণ বাঁচাতে ইরান ছেড়ে দেশে ফিরে আদতে চাইছেন তারা। ইতিমধ্যে ভারতে ফিরে আসার বিষয়ে তেহরানের দূতাবাসে যোগাযোগ করেছেন তাঁরা।

ইরানের ভারতীয় দূতাবাসে পড়ুয়ারা যোগাযোগ করলেও, সংবাদ মাধ্যম সূত্রে খবর, দূতবাস কর্তৃপক্ষ দেশে ফেরানোর ব্যাপারে কোনও আশ্বাস দিতে পারেনি। ভারতীয় দূতাবাস পড়ুয়াদের পরামর্শ দিয়েছে, নাম, স্থানীয় ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম মেলের মাধ্যমে জানিয়ে রাখতে। সূত্রের খবর, ইরানে যে সমস্ত পড়ুয়া পড়তে গিয়েছেন তাদের বেশিরভাগই ডাক্তারি পড়ুয়া। জন্মু-কাশ্মীরের তাবিয়া জোহরা নামে এক পড়ুয়া তেহরান বিশ্ববিদ্যালয় অনুমোদিত এক মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে পাঠরত। দ্বিতীয় বর্ষের পড়ুয়া তিনি। তাঁর দাবি, ইয়ারানে ইজরায়েল আক্রমণ করার পর অনেকেই তেহরান ছেড়ে চলে গিয়েছেন।

ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হস্টেল থেকে পড়ুয়াদের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। ক্যাম্পাসের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু বিস্ফোরণের জেরে হস্টেল কেঁপে উঠছে বলে দাবি পড়ুয়াদের। যার ফলে উদ্বিগ্ন সবাই।

উল্লেখ্য বৃহস্পতিবার রাতে ইরানের উপর ইজরায়েল আক্রমণ হানে প্রথম। সেই থেকে সংঘাতের শুরু। নেতানিয়াহু বাহিনীর আক্রমণে ইরানি সেনার কুড়িজন সেনাকর্তা নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন শীর্ষ কমান্ডারও রয়েছেন।

Post Views: 217

Continue Reading

Previous: বিশ্বাস নিয়ে খেলেই এই সাফল্য বললেন অলড্রেড
Next: অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুলিশের জালে নদিয়ার ছাগল ব্যবসায়ী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.